Feature

বিখ্যাত আইফেল টাওয়ারের এক স্ত্রী ছিলেন, বিবাহিত ছিল আইফেল টাওয়ার

শুনে অবাক লাগতে পারে। মনে হতে পারে এটা অসম্ভব। কিন্তু আইফেল টাওয়ারের এক স্ত্রী ছিলেন। যিনি আইফেল টাওয়ারকে স্বামী হিসাবে গ্রহণ করেন।

পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যা মানুষকে কিছুক্ষণের জন্য হতবাক করে দিতে পারে। তেমনই একটি ঘটনা প্যারিস শহরের বিখ্যাত আইফেল টাওয়ারের ক্ষেত্রে প্রযোজ্য।

আইফেল টাওয়ার একটি ধাতব শিল্প নিদর্শন ও আকাশচুম্বী স্তম্ভ হলেও তার একজন স্ত্রী ছিলেন। যিনি ১০ বছর আইফেল টাওয়ারের সঙ্গে সংসার করেছেন। এই বিখ্যাত নিদর্শনকে স্বামী হিসাবে গ্রহণ করেছিলেন।

মহিলার নাম ইরিকা আইফেল। যিনি ২০০৭ সালে আইফেল টাওয়ারের প্রতি আকৃষ্ট হন। প্রেমে পড়ে যান আইফেল টাওয়ারের। স্থির করেন বিয়ে করতে হলে আইফেল টাওয়ারকেই করবেন।

ইরিকার জিদ পৃথিবীতে এক আশ্চর্য দৃষ্টান্ত স্থাপন করে। একটি ধাতুর তৈরি স্তম্ভকে যে বিয়ে করা যায় তা দেখে গোটা পৃথিবী। একেবারে নিয়ম মেনে আইফেল টাওয়ারকে বিয়ে করেন ইরিকা।

শুধু বিয়ে করাই নয়, স্বামীর পদবীকে নিজের নামের শেষে জায়গা দিয়ে ইরিকা নিজেকে ইরিকা আইফেল বলে পরিচয় দিতেন। রীতিমত আইফেল টাওয়ারের সঙ্গে সংসার বাঁধেন তিনি।

ইরিকা ও আইফেল টাওয়ারের সম্পর্ক ১০ বছর স্থায়ী হয়। এই বছরগুলোতে আইফেল টাওয়ারকে নিজের স্বামী হিসাবে মনেপ্রাণে মেনে নেন ইরিকা। ১০ বছরে স্বামীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন তিনি।

স্বামীর প্রতি একটা আকর্ষণ অনুভব করতেন তিনি। তবে এই সম্পর্ক ১০ বছরের ওপর স্থায়ী হওয়ার পর ভেঙে যায়। শোনা যায় ইরিকা নাকি এবার অন্য কিছুর প্রেমে পড়েছেন। তবে সেটি মানুষ নয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *