World

মিশরের সৌধে ভারতের লিপি, ২ হাজার বছর পুরনো বার্তা জানাল অজানা কথা

মিশরে ভারতের দক্ষিণ প্রান্তের নিদর্শন। তামিল ব্রাহ্মীলিপি খোদাই করা রয়েছে মিশরের সমাধিতে। এটা দেখার পর একটা বিষয় পরিস্কার হয়ে গেল গবেষকদের কাছে।

মিশরের ভ্যালি অফ দ্যা কিংস-এ পাথর কেটে তৈরি সমাধি রয়েছে ফারাওদের। এমনই ৬ থেকে ৮টি সমাধিতে পাথরের গায়ে কয়েকটি অক্ষর খোদাই করা রয়েছে। যা নজর কেড়েছে এক সুইস এবং এক ফরাসী গবেষকের।

তাঁরা বিষয়টি নজরে পড়ার পর তা নিয়ে গবেষণা শুরু করেন। তাতে যে তথ্য সামনে এসেছে তা অনেক ধারনা বদলে দিয়েছে। ওই অক্ষরগুলি তামিল ব্রাহ্মী লিপিতে লেখা।

যেখানে এক ব্যক্তির নাম খোদাই করা রয়েছে। কয়েক জায়গায় নামের পাশে লেখা এখানে এলেন এবং দেখলেন। যা গবেষকদের কাছে একটি বিষয় পরিস্কার করে দিয়েছে।

সুদূর মিশরের ভ্যালি অফ দ্যা কিংস-এ ফারাওদের সমাধিতে ২ হাজার বছর আগে লেখা এই লিপি এটা পরিস্কার করে দিয়েছে যে সে সময় তামিল সওদাগররা মিশরে ব্যবসা করতে যেতেন। তাঁরা এজন্য বাণিজ্যের সিল্ক রুট ব্যবহার করতেন।

শুধু তাই নয়, তামিল সওদাগরদের একটা অংশ কেবল মিশরে গিয়ে ব্যবসাই করতেননা, তাঁরা মিশর ঘুরেও দেখতেন। অর্থাৎ তাঁরা সেখানে গিয়ে কেনাবেচা সেরে দেশে ফিরতেন এমনটা নয়। তাঁরা সেখানে একটা বড় সময় বাস করতেন। মিশরে ঘুরতেন। ফারাওদের সমাধিতেও হাজির হতেন।

২ হাজার বছর আগেও যে মিশরের সঙ্গে ভারতের দক্ষিণ প্রান্তের ব্যবসায়ীদের এমন এক যোগ ছিল তা এই পাথরে খোদাই করা তামিল ব্রাহ্মী লিপিতে লেখা বার্তা বলে দিয়ে গেল। বদলে দিয়ে গেল এতদিন ধরে চলে আসা অনেক ধারনা। খবরটি অনেক সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বহু মানুষের নজর কেড়ে নিয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *