World

জলের ওপর দিয়ে ছুটছে নানা বিলাসবহুল গাড়ি, দেখেও বিশ্বাস করতে পারছেন না অনেকে

জলের ওপর দিয়ে গাড়ি ছুটে যাওয়ার পর যে কেউ বলে উঠবেন এমন হয় নাকি। হয় যে তা তো দেখাই যাচ্ছে। নানা বিলাসবহুল গাড়ি ছুটছে জলের ওপর দিয়ে।

নদীর বুকে প্রবল গতিতে ছুটছে গাড়ি। ঠিক যেমন পিচ ঢালা রাস্তায় কোনও যানজট না পেলে কোনও গাড়ি ছুটে চলে গতির পিঠে ডানা মেলে, ঠিক তেমন। জলের ওপর দিয়ে ছুটছে নানা আকৃতির গাড়ি।

দেখে অনেক গাড়ির কথাই মনে আসতে পারে। এমনকি এই জলের ওপর ছুটে চলা গাড়ির তালিকায় নানা আকৃতির জিপও রয়েছে। কিন্তু কীভাবে এটা সম্ভব? চারচাকার গাড়ি রাস্তায় ছুটতে পারে, জলে তো অসম্ভব! তাহলে এটা কি!

মিশরের একটি গাড়ি প্রস্তুতকারী সংস্থা ‘জেটকার ক্রোম’ এই গাড়ি তৈরি করেছে। এক অভিনব ভাবনা। আসলে এ গাড়ি রাস্তায় ছোটে না। কেবল জলেই ছোটে। দেখতে পরিস্কার একটি গাড়ি। কিন্তু এগুলি নানা মডেলের গাড়ির মত দেখতে ৪টি চাকা থাকা নৌকা।

বলা ভাল স্পিড বোট। যা দেখতে হুবহু গাড়ি বা জিপের মত। নানা রংয়ের বাহার এগুলিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই গাড়ি রূপী জলযান এখন মিশরে হুহু করে জনপ্রিয়তা পাচ্ছে। আর তা পাচ্ছে কেবল তার এই চোখ ধাঁধানো চেহারার জন্য।

নীলনদের ওপর থেকে শুরু করে নানা জলভাগের উপরই এই গাড়ি রূপী বোট ছুটে চলেছে। যা এক ঝলক দেখলে চোখ ফেরাতে পারবেননা কেউ।

অনেকেই অবাক হয়ে ভাবতে পারেন এমন গাড়ি ছড়িয়ে পড়েছে যা জলে ও স্থলে ২ জায়গাতেই সমান গতিতে ছুটে চলে। এই ভাবনার জন্য সংস্থা প্রচুর অর্ডারও পেতে শুরু করেছে বিশ্বজুড়ে।

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026