World

স্বামী রোল খেতে দেয়নি, ডিভোর্স চাইলেন নববধূ

ভালবাসা, রাগ, অভিমান, ঝগড়া নিয়েই গড়ে ওঠে সুখী গৃহকোণ। এই দম্পতির সম্পর্কও ছিল সেইরকমই। কিন্তু তৃতীয় কারও আবির্ভাবে সেই সম্পর্ক এখন শেষ হওয়ার মুখে। সেই টানের এমন মোহ যে স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন স্ত্রী। যার কারণে এখন ভাঙতে বসেছে একটা সাজানো সংসার, তার নাম হল রোল।

নিশ্চয়ই এতক্ষণে ভেবে ফেলেছেন, রোল নামের কোনও পরপুরুষ স্বামী-স্ত্রীর বিচ্ছেদের জন্য দায়ী! তাহলে ভুল ভেবেছেন। আসলে এই রোল কোনও ব্যক্তি নন। জিভে জল এনে দেওয়া মুখরোচক খাবার রোলের কথা এখানে বলা হচ্ছে। যার জন্য সদ্য বিবাহিত দম্পতির খুব শীঘ্রই বিচ্ছেদ হতে চলেছে। অদ্ভুত শুনতে লাগলেও বাস্তবে এমন ঘটনাই ঘটতে চলেছে মিশরে।

মাত্র ৪০ দিন হল বিয়ে হয়েছে। অথচ স্ত্রীকে নিয়ে বাইরে কোথাও যাওয়া হয়নি। স্ত্রীর আবদার মেটাতে বিয়ের ৪০ দিন পর প্রথম তাঁকে নিয়ে স্বামী কাছাকাছি ঘুরতে যান। ঘুরতে বেরিয়ে স্বামীর কাছে সাধ করে সুস্বাদু শাওয়ারমা রোল খেতে চেয়েছিলেন স্ত্রী। কিন্তু স্ত্রীর এবারের আবদার এককথায় খারিজ করে দেন স্বামী। খেলে জ্যুস খাও। কিন্তু রোল কিনে দেব না। স্ত্রীকে সাফ সেকথা জানিয়ে দেন তাঁর স্বামী। ব্যাস, এতেই রেগে অগ্নিশর্মা হয়ে যান নববধূ।

অনেকদিন হল! স্বামীর কৃপণতা আর সহ্য করতে পারেননি স্ত্রী। তাই বাড়ি ফিরে তল্পিতল্পা গুটিয়ে সাহিমা নামের ওই যুবতী বাপের বাড়ি চলে যান। বাড়ির লোককে স্বামীর কৃপণতার বিষয়ে সব কথা খুলে বলেন। অভিযোগ, বিয়ের পরেই স্বামীর প্রকৃত রূপ জানতে পারেন ওই মহিলা।

তাঁর দাবি, বিয়ের পর তিনি জানতে পারেন তাঁর নতুন জীবনসঙ্গী ঘুরতে যেতে একদম পছন্দ করেন না। এমনকি তিনি অত্যন্ত কৃপণ প্রকৃতির। স্ত্রী যাতে বেশি রুটি না খেয়ে ফেলেন সেই দিকে ছিল স্বামীর শ্যেন নজর।

মিশরিয় ওই মহিলার অভিযোগ, ঘটনার দিন রোল খেতে চাইলে তাঁর স্বামী টাকা ধ্বংস করার জন্য তাঁকে বিশ্রীভাবে অপমান করেন। সর্বসমক্ষে সেই অপমান তিনি আর মেনে নিতে পারেননি। তাই এবার ‘কৃপণ’ স্বামীর সাথে বিচ্ছেদ চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন ওই যুবতী। আর কিছুদিন পর সেই বিচ্ছেদের মামলার শুনানি শুরু হবে মিশরের আদালতে।

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026