Feature

এ মশলা রান্নায় নয়, ব্যবহার হত দাঁত মাজতে আর সুগন্ধি বানাতে

মশলা সাধারণত রান্নার স্বাদ বাড়ায়। রান্নাঘরের এই বিশেষ মশলা কিন্তু শুরুতে রান্নায় ব্যবহার হতনা। ব্যবহার হত দাঁত মাজা সহ অন্য নানা কাজে।

মশলা ছাড়া রান্না বিস্বাদ। মশলাই রান্নার স্বাদ বাড়িয়ে তাকে সুস্বাদু করে খাবার যোগ্য করে তোলে। মশলা ছাড়া সব রান্নাই সিদ্ধ মনে হয়। আবার প্রতিটি রান্নার জন্য আলাদা আলাদা মশলা ব্যবহার হয়। একাধিক মশলাও ব্যবহার হয়। তাই ভারত বলেই নয়, বিশ্বের প্রতি পরিবারের রান্নাঘরেই মশলা মজুত থাকে।

আজ যে ধনে, জিরে, হলুদ, রাঁধুনি, কালো জিরে, মৌরি, লবঙ্গ, দারচিনি, এলাচ, স্টার অ্যানিস, জোয়ান, মেথি এবং আরও নানা মশলা ব্যবহার হয় তা একদিনে আবিষ্কার হয়নি। মানুষ তা একদিনে খেতেও শেখেনি।

নানা সময়ে এগুলির সঙ্গে মানুষের পরিচয় হয়েছে। মানুষ জেনেছে তার মশলা গুণ। এমনই রান্নাঘরের অতি আবশ্যিক এক মশলা কিন্তু চেনার পরও মানুষ তা রান্নায় ব্যবহার করতেননা। বরং তা প্রাথমিকভাবে ব্যবহার হত দাঁত ভাল রাখতে।

প্রাচীন মিশরে প্রথম এলাচ ব্যবহারের কথা জানতে পারা যায়। তাই মিশরেই প্রথম এলাচ ব্যবহার শুরু হয়েছিল বলে মনে করা হয়। কিন্তু প্রাচীন মিশরে এলাচ রান্নায় নয়, বরং দাঁত ভাল রাখতে ব্যবহার হত।

অনেকেই দাঁতের যত্ন নিতে এলাচ ব্যবহার করতেন। আবার গ্রিক ও রোমানরা এই এলাচ দিয়ে সুগন্ধি বানিয়ে গায়ে মাখতেন। তাঁরাও এলাচ খেতেন না বা তা মশলা হিসাবে খাওয়া যেতে পারে তা জানতেন না। বরং এলাচের সুগন্ধকে কাজে লাগিয়ে তাঁরা সুগন্ধি বা সেন্ট বা পারফিউম বানিয়ে গায়ে মাখতে পছন্দ করতেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026