World

পিরামিডের দেশে বন্দুকবাজের গুলি-বিস্ফোরণে মৃত ২৩৫

সুদূর অতীতে এমন ভয়ংকর গণহত্যা দেখেনি মিশর। গুলি চালিয়ে, বিস্ফোরণ ঘটিয়ে একসঙ্গে ২৩৫ জন প্রার্থনারত মানুষকে হত্যার ঘটনা ঘটল একটি মসজিদে। শুক্রবার মিশরের সিনাই শহরের রদা মসজিদে চলছিল প্রার্থনা। কানায় কানায় ভর্তি ছিল মসজিদ চত্বর। সেখানে ঢুকে প্রথমে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। রক্তাক্ত অবস্থায় মসজিদের মেঝেতেই লুটিয়ে পড়তে থাকেন একের পর এক মানুষ। বেশ কিছুক্ষণ এমন এলোপাথাড়ি গুলিবর্ষণের পর নিজের গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয় ওই বন্দুকবাজ।

প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে চারধার। একসঙ্গে বহু মানুষ প্রাণ হারিয়ে লুটিয়ে পড়েন। চারপাশে তখন কালো ধোঁয়া আর মানুষের মর্মভেদী আর্তনাদ। আতঙ্ক ছেয়ে যায় গোটা মসজিদ চত্বরে। রদা মসজিদে হওয়া এই ভয়ংকর জঙ্গিহানায় ২৩৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ১৫০ জন গুরুতর আহত। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অনেকেরই শরীরে একাধিক গুলি ঢুকে আছে। কারও হাত উড়ে গেছে, কারও পা। চারপাশে শুধু রক্তের বন্যা। বাতাসে পোড়া মাংসের গন্ধ। এখনও কোনও সন্ত্রাসবাদী সংগঠন ঘটনার দায় স্বীকার না করলেও পুলিশের প্রাথমিক অনুমান এই ঘটনার পিছনে ইসলামিক স্টেটের হাত রয়েছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026