Lifestyle

বেড়াতে গিয়ে খেতে বসে ভুলেও নুন চাওয়া যাবেনা

খেতে বসে নুন কম লাগতেই পারে। তাই একটু নুনও চাওয়া যায়। কিন্তু এ দেশে তা যায়না। বেড়াতে গিয়ে খেতে বসে নতুন চাইলে কিন্তু বিপদ।

খাবারের অন্যতম প্রধান অঙ্গই হল নুন। নুন ছাড়া খাবার ভাবাই কষ্টকর। তা মুখে তোলাও কষ্টকর। মানুষ খাবারে নুন খেতে অভ্যস্ত। ভারতে তো অনেকে পাতে নুন নিতে অভ্যস্ত। সে খাবারে নুন কম হোক বা না হোক।

ভারত বলেই নয়, অন্য দেশেও গিয়ে যদি কারও কোনও খাবারে নুন কম লাগে তিনি স্বচ্ছন্দে নুন চাইতেই পারেন। নুন চাওয়ার মধ্যে কোনও আপাত অন্যায় নেই। কিন্তু সেটাই অন্যায়ের রূপ নেয় মিশরে গেলে।

পিরামিডের দেশে বহু মানুষই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে যান। সেখানকার মানুষজন বিষয়টি জানেন। কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে যাওয়া কারও পক্ষে এটা জানা মুশকিল যে মিশরে গিয়ে খেতে বসে নুন চাইতে নেই।

মিশর, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

মিশরে রেস্তোরাঁ হোক বা কারও বাড়িতে খেতে বসে কারও যদি মনেও হয় যে খাবারে নুন কম বা তা আনোনা, তাহলেও তিনি নুন চাইতে পারবেননা। মিশরের মানুষ মনে করেন যে কেউ খেতে বসে নুন চাওয়া মানে নিমন্ত্রণকর্তা বা দোকান মালিককে অপমান করা।

কারণ নুন চাইছেন মানে খাবারটা খাবার অযোগ্য হয়েছে। যা অতিথির পক্ষে খাওয়া সম্ভব নয়। কিন্তু মিশরিয়রা মনে করেন তাঁরা কখনও অতিথিদের খারাপ খাবার পরিবেশন করেননা।

তাই নুন চাওয়ার প্রশ্নও উঠছে না। ফলে আগামী দিনে মিশরে গিয়ে কারও বাড়িতে বা হোটেলে খাওয়ার সময় নুন কম হলেও তা না চাওয়াই ভাল।

News Desk

ধনু রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মকর রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026