SciTech

আড়াই হাজার বছর পুরনো মমির জিভ প্রত্নতাত্ত্বিকদেরও অবাক করল

মমি তো এখনও উদ্ধার হয়। যার মূল্য অমূল্য। তেমনই এক মমির জিভের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলেন প্রত্নতাত্ত্বিকরা। তা নিয়ে এবার গবেষণাও শুরু হয়েছে।

মিশর মানেই তো পিরামিড, নেক্রোপলিস। যা এখনও রহস্যে ভরা। নীলনদের ধারে এমন অনেক নেক্রোপলিস রয়েছে যার খোঁজ পাচ্ছেন প্রত্নতাত্ত্বিক, গবেষকেরা।

এঁরা এখানে খনন চালিয়েও অনেক নেক্রোপলিসের খোঁজ পাচ্ছেন। যার মধ্যে থাকে বিলাসবহুল ঘর। অনেক সম্পদ। আর থাকে যাঁকে উদ্দেশ্য করে ওই নেক্রোপলিস তৈরি করা হয়েছিল তাঁর মমি।

তেমনই এক মমির খোঁজ পেলেন গবেষকেরা। মধ্য নীলনদ বদ্বীপের ধারে পাওয়া এই কুয়েসনা নেক্রোপলিসটির বয়স প্রায় আড়াই হাজার বছর।

সেই নেক্রোপলিসের মধ্যে থেকে যে মমিটি উদ্ধার হয়েছে তেমন একাধিক মমি ওই এলাকায় পাওয়া গিয়েছে। যাদের জিভের অংশ নজরকাড়া।

গবেষকেরা কিছুটা অবাক এটা দেখে যে মমিগুলির জিভ সোনার তৈরি। সোনা সহ নানা রত্নের ভাণ্ডার মমির সঙ্গেই তার চারপাশে রাখা থাকত। এটা অনেকের জানা। কিন্তু সোনার জিভ কিছুটা অন্যরকম ঠেকেছে গবেষকদের। এই মমিগুলি কোনওটা পুরুষের, কোনটা মহিলার। এমনকি কোনওটা শিশুর।

কেন কয়েকটি মমির জিভ সোনার হল তা অবশ্য এখনও অজানা। তবে প্রাচীন মিশরে সোনার খুব কদর ছিল। তখনকার মানুষ বিশ্বাস করতেন যে সোনা হল আসলে রা-এর গায়ের চামড়া। রা হলেন সূর্য দেবতা।

মমির সোনার জিভ ও অন্য প্রত্নসামগ্রি, ছবি – সৌজন্যে – ফেসবুক – @tourismandantiq

সূর্য দেবতা রা-কে মিশরের মানুষ শ্রদ্ধা করতেন। তাঁর ত্বকই হল সোনা বলে মনে করতেন তাঁরা। তাই সেই বিশ্বাস থেকেও কয়েকটি মমির জিভ সোনার হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তা অনুমান মাত্র। এমন কোনও তথ্য পাওয়া যায়নি যা এই তত্ত্বকেই সঠিক বলে প্রমাণ করবে।

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026