ফাইল : মিশরে প্রত্নতাত্ত্বিকদের গবেষণা, ছবি - আইএএনএস
চিজ আধুনিক জীবনে পরিচিত শব্দ। পিৎজা থেকে অন্য নানা খাবারে চিজ ব্যবহার হয়। মানুষ পছন্দ করেন চিজ খেতে। কিন্তু এই চিজ যে খ্রিস্টের জন্মেরও ৬০০ বছর আগে খাওয়ার প্রচলন ছিল তা জানলে অবাক হতে হয় বৈকি! কিন্তু সেই নিদর্শন এবার পাওয়া গেল।
মিশরে প্রত্নতাত্ত্বিক খননের ফলে বেশ কয়েকটি মাটির তৈরি খুড়ি উদ্ধার হয়েছে। মাটির এই পাত্রে সাদা চিজ-এর দেখা পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। যার নাম সে সময় ছিল হালোউম।
মিশরে সে সময় এই চিজ তৈরি করা হত প্রধানত ভেড়া বা ছাগলের দুধ থেকে। আবার কখনও কখনও গরুর দুধ থেকেও চিজ তৈরির প্রচলন ছিল।
সে সময় যে চিজ রীতিমত খাওয়া হত তা মাটি খুঁড়ে পাওয়া নিদর্শন পরীক্ষা করে নিশ্চিত প্রত্নতাত্ত্বিকরা। চিজ মূলত সে সময় রাখা হত মাটির পাত্রে।
মিশরে ২ হাজার ৬০০ বছর আগে যাঁরা মাংস খেতে চাইতেন না তাঁরা বা মাংসের পরিবর্ত হিসাবে সকলে চিজ খেতেন। সাকারা নেকরোপলিসের কাছে খনন চালিয়ে এই মাটির পাত্রগুলি উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকরা।
এছাড়াও অনেক পাত্র উদ্ধার হয়েছে। তার সবকটিতে যে সাদা চিজই রাখা ছিল এমনটা নয়। তাতে ঠিক কী কী থাকত তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে অত বছর আগেও চিজের এমন বহুল প্রচার ও ব্যবহার ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যুক্ত করতে পারে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…