World

১ বছরের পরিশ্রম শেষে উদ্ধার ৩৩০০ বছর পুরনো বার্তা লেখা সারকোফেগাস

যে পাথরের কফিনটি উদ্ধার হয়েছে তার বয়স ৩ হাজার ৩০০ বছর। সেই কফিন মোড়া ছিল নানা লেখায়। যেখানে মৃতকে রক্ষা করার বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া রয়েছে।

তখন ফারাও দ্বিতীয় রামেসিস রাজত্ব করছেন। তাঁর দরবারে যে অন্যতম প্রধান পারিষদরা ছিলেন তাঁদেরই একজনের একটি সারকোফেগাস বা পাথরের কফিন উদ্ধার করলেন প্রত্নতাত্ত্বিকরা।

যে পিরামিডের মধ্যে এটি ছিল সেখানে ঢেকাই ছিল একটা চ্যালেঞ্জ। অনেক পরিশ্রম করে অবশেষে সেখানে প্রবেশ করতে সমর্থ হন প্রত্নতাত্ত্বিকরা।

এটা সকলের জানা যে পিরামিডে প্রবেশ করাই একটা অন্যতম কঠিন কাজ। ফলে সেখানে প্রবেশ করে সারকোফেগাস পর্যন্ত পৌঁছনো সহজ কথা নয়।

গবেষকেরা ফারাও দ্বিতীয় রামেসিসের পিরামিড সংলগ্নই একটি গোপন স্থান থেকে এই কফিনটি উদ্ধার করেন। সেখানে সারকোফেগাসটি ঢাকা ছিল অনেক কিছু লেখায়।

মিশরের কায়রো শহরের দক্ষিণে সক্কারা নামে একটি জায়গায় উদ্ধার হয় কফিনটি। সেখানে এই আবিষ্কারকে একটা বড় আবিষ্কার হিসাবেই দেখা হচ্ছে।

যে লেখাগুলি ওই সারকোফেগাসের গায়ে দেখতে পাওয়া গেছে তাতে ওই পারিষদের মৃতদেহটিকে সযত্নে রক্ষা করার নানা বার্তাই দেওয়া রয়েছে।

টাহ-এম-উয়া নামে ওই পারিষদ দ্বিতীয় রামেসিসের কোষাগারের দায়িত্বে ছিলেন। তাঁর পিরামিডটি আগেই উদ্ধার হয়েছিল। কিন্তু তাতে প্রবেশ করা যাচ্ছিল না। প্রায় ১ বছর পরিশ্রম করে অবশেষে সেখানে প্রবেশের পথ খুঁজে পান প্রত্নতাত্ত্বিকরা।

তাঁরা এটাও জানতে পেরেছেন যে ওই সারকোফেগাসটি ভাঙা। সেখানে বহুকাল আগেই কেউ প্রবেশ করেছিল। লুঠ করা হয়েছিল সম্পদ। এমনকি দেহটি মমি করা হলেও সেই মমি করার জিনিসপত্রও উধাও হয়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026