World

চুরি করতে ঢুকে নরম বিছানা পেয়ে ঘুমিয়ে কাদা সিঁধেল চোর

চুরি করাই ছিল তার উদ্দেশ্য। সন্তর্পণে বাড়িতে ঢুকে ঘরে নরম বিছানা দেখতে পায় সে। চুরি ফেলে সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়ে সে।

বাড়ি যে ফাঁকা তা আগেই জেনে গিয়েছিল সে। বাড়ির লোকজন বাইরে। বাড়ি তালা দেওয়া। এই সুবর্ণ সুযোগ। সকলের চোখ এড়িয়ে মধ্যরাতে ওই বাড়িতে অন্য পথে ঢুকে পড়ে এক সিঁধেল চোর।

মাঝরাতে যখন ঢুকতে পেরেছে তখন তার হাতে অনেকটা সময় ছিল। ধীরেসুস্থেও চুরিটা সারা যেত। হয়তো এই হাতে সময় থাকাটাই তার জন্য কাল হল।

বাড়িতে ঢুকে সে যায় গৃহস্থের শোওয়ার ঘরে। সেখানে দারুণ এক বিছানা পাতা। নরম বিছানা দেখে আর প্রলোভন সামলাতে পারেনি ওই চোর। গিয়ে শুয়ে পড়ে সেখানে। চোখ জড়িয়ে আসে। একসময় ঘুমে কাদা হয়ে যায় সে।

সকালে বাড়ি ফিরে আসেন বাড়ির লোকজন। তাঁরা তালা খুলে বাড়িতে প্রবেশ করে দেখেন বিছানায় শুয়ে আছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি।

প্রাথমিক হতভম্ব ভাব কাটিয়ে তারপরই তাঁরা ওই চোরকে ধরে ফেলেন। এমনভাবে ধরে ফেলেন যাতে সে পালাতে না পারে। তারপর খবর দেন পুলিশে।

এদিকে ঘুম ভেঙে চোর দেখে বাড়ির লোকজন ফিরে এসেছেন। পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ এখন খতিয়ে দেখছে তার কোনও পূর্বতন অপরাধের ইতিহাস রয়েছে কিনা।

একটা ঘুম যে তার সব সর্বনাশের মূল তা বুঝতে চোর বাবাজির সময় লাগেনি। কিন্তু তখন আর কিছু করার নেই। ঘটনাটি ঘটেছে মিশরের লাক্সার শহরে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026