World

মাটির তলা থেকে বেরিয়ে এল প্রাচীন অত্যাধুনিক শহর, বদলাবে ইতিহাস

এমন একটা শহর এতদিন বালি আর মাটির তলায় লুকিয়ে ছিল। খোঁড়াখুঁড়ি না হলে এর খোঁজও পাওয়া যেত না। অথচ এই শহরের আবিষ্কার ইতিহাস বদলে দিল।

বিশাল বালি আর মাটির ধূধূ প্রান্তর। এতদিন এটাই ছিল এই এলাকার পরিচিতি। প্রত্নতাত্ত্বিকরা সেখানেই শুরু করেন মাটি খোঁড়া।

মনে হয়েছিল তলায় লুকিয়ে থাকতে পারে কোনও অজানা নিদর্শন। ভুল ভাবেননি তাঁরা। সত্যিই বালি, মাটির তলা থেকে একটু একটু করে উঁকি দিল একটা আস্ত শহর। কি পাওয়া গেল সেখানে?

প্রত্নতাত্ত্বিকদের অবাক করে এমন এক শহর বেরিয়ে এল যা অত্যাধুনিক বললেও সময়ের সাপেক্ষে কম বলা হয়। খ্রিস্টের জন্মেরও ২০০ বছর আগে এই শহর রমরম করত। বহু মানুষের বাস ছিল।

ছিল বর্ষার বৃষ্টি বা বন্যার জলকে ধরে রাখার জন্য একের পর এক কুয়ো বা জলাধার। বছরের যে সময় বৃষ্টিই হতনা সেই সময় ওই জলই বাঁচিয়ে রাখত বহু মানুষের বাসযুক্ত ওই শহরকে।

মিশরের আলেকজান্দ্রিয়া শহর থেকে সামান্য দূরে খননকার্য চালিয়ে এই নয়া শহরের খোঁজ মিলেছে যা মিশরের অন্যান্য অনেক আধুনিক শহরকেও পিছনে ফেলে দিতে পারে।

মিশরে উদ্ধার হওয়া প্রাচীন সভ্যতার নিদর্শন, ছবি – আইএএনএস

প্রধান রাস্তার সঙ্গে যোগ ছিল অলি গলির। সব রাস্তায় ছিল নিকাশি ব্যবস্থা। ছিল পান্থনিবাস। অনেক কয়েনও পাওয়া গিয়েছে। পাওয়া গিয়েছে অনেক মাটির তৈরি জিনিস।

এই শহর যে একাধারে বহু মানুষের বাসের জায়গা এবং বাণিজ্যিক শহর ছিল তা বিভিন্ন নিদর্শন থেকে পরিস্কার। খ্রিস্টের জন্মের ৪০০ বছর পর কোনও এক প্রাকৃতিক বিপর্যয়ে মাটি ও বালির তলায় চাপা পড়ে যায় শহরটি। তারপর ফের তা সূর্যের আলো দেখল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026