SciTech

২৫০০ বছর পুরনো মমি, সন্ধান মিলল পারিবারিক সমাধিক্ষেত্রের

মাটিচাপা দেওয়া প্রায় ২৫০০ বছর পুরনো একটি পারিবারিক সমাধিক্ষেত্র। যাকে কেন্দ্র করে সেই পরিবারের সমাধিক্ষেত্র, তিনি তখনকার দিনের একজন উচ্চশ্রেণির মানুষ।

মিশরের রাজধানী কায়রো থেকে ১৬৫ মাইল দূরে আল-গোরিফা নামে একটি পাণ্ডববর্জিত জায়গায় খনন কাজ চালাচ্ছিলেন একদল গবেষক। তাঁদেরই প্রথম নজরে পড়ে।

মাটির নিচে চাপা দেওয়া আছে প্রায় ২৫০০ বছর পুরনো একটি পারিবারিক সমাধিক্ষেত্র। যাকে কেন্দ্র করে সেই পরিবারের সমাধিক্ষেত্র, তিনি ছিলেন তখনকার দিনের একজন উচ্চশ্রেণির পুরোহিত। তাঁর দেহ মমি করে রাখা ছিল একটি সারকোফেগাসের মধ্যে।

সারকোফেগাস অর্থাৎ পাথরের তৈরি কফিন। যার মধ্যে মমি করে সযত্নে দেহ রাখা হত সে সময়ে। ওই মমির দেহ জুড়ে মিলেছে প্রচুর সোনার অলঙ্কার। হাতে তৈরি জিনিসপত্র।

ওই মমির সঙ্গে আরও ২টি মমি উদ্ধার হয়েছে। একটি মমি তেমন ভাল করে সাজানো নয়। গবেষকদের ধারনা তিনি ছিলেন মিশরের দেবতা থোঠ-এর গায়ক। তাই তাঁর দেহ পুরোহিতের মত অতটা সাজানো ছিলনা।

আরও একটি মোমের মাথা উদ্ধার হয়েছে। বেশ রহস্যে ভরা। তবে তিনিও ছিলেন মিশরের সে সময়ের প্রথম শ্রেণির পুরোহিত। এছাড়া সে সময়ের একটি বোর্ডের খেলা, একটি কুকুরের দেহাবশেষ উদ্ধার হয়েছে।

এই অভিযানটি গবেষকরা লাইভ সম্প্রচারও করেন। দেখানো হয় ডিসকভারি চ্যানেলে। ২৫০০ বছর পুরনো মমির খোঁজ মেলা অবশ্যই একটি বড় খোঁজ। এই খোঁজের লাইভ সম্প্রচার লক্ষ লক্ষ মানুষ প্রত্যক্ষ করেন।

এমন আরও হয়ত কত কত মমি মাটির তলায় এখনও পড়ে আছে মিশর জুড়ে। যার খোঁজও একদিন না একদিন হয়তো মিলবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026