World

পর্যটক বোঝাই বাসে হামলার পরদিনই খতম ৪০ সন্ত্রাসবাদী

১ দিন আগেই মিশরে একটি পর্যটক বোঝাই বাসে আক্রমণের ঘটনা ঘটে। তাতে ৪ জনের মৃত্যু হয়। এই ঘটনার পরই দেশ জুড়ে সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। সেই অভিযানে দেশের বিভিন্ন প্রান্ত মিলিয়ে ৪০ জন সন্ত্রাসবাদীকে শনিবার খতম করল মিশরের সুরক্ষাবাহিনী। গত বৃহস্পতিবার মিশরের বিখ্যাত গিজার পিরামিড দেখতে যাচ্ছিলেন ফিলিপিন্সের পর্যটকরা। বাসে অনেক ফিলিপাইন পর্যটক ছিলেন। সেই বাসে আচমকা হামলার ঘটনা ঘটে। বাসটিকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। যাতে ৩ জন পর্যটক ও ১ জন গাইডের মৃত্যু হয়। ১১ জন গুরুতর আহত হন।

এই ঘটনার পরই গিজা ও সিনাই পেনিনসুলার স্থানীয় প্রশাসন সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশির নির্দেশ দেয়। শনিবার সেই তল্লাশি অভিযানে সন্ত্রাসবাদী সন্দেহে বিভিন্ন কোণায় লুকিয়ে থাকা ৪০ জনকে হত্যা করে সুরক্ষাবাহিনী। প্রসঙ্গত মিশরের সরকারি কোষাগারে বিদেশি মুদ্রার একটা বড় অংশ এনে দেন বিশ্বের বিভিন্ন কোণা থেকে আসা পর্যটকরা। সারা বছর সেখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। স্থানীয় বহু মানুষের রুজি দাঁড়িয়ে আছে পর্যটনের ওপর। সেই পর্যটনেই জঙ্গি হামলা হলে এখানে পর্যটকদের আনাগোনা কমবে। কমবে রোজগার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026