World

জেলে বন্দিদের মধ্যে বিছানা জ্বালিয়ে তুমুল লড়াই, ৬৮ জনের মৃত্যু

জেলবন্দিদের মধ্যে তুমুল লড়াইয়ে মৃত্যু হল ৬৮ জনের। তাণ্ডব সামাল দিতে পুলিশ হিমসিম খায়। ১২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

ফের জেলবন্দিদের মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে এল। যা ভয়ংকর রক্তক্ষয়ী চেহারা নিল। জেলের মধ্যে বিস্ফোরণ ঘটায় বন্দিরা। একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র নিয়ে। এমনকি যে বিছানায় শোয় তাতে আগুন ধরিয়ে তা দিয়েও চলল লড়াই।

ম্যাট্রেস দেওয়া হয় বন্দিদের শোওয়ার জন্য। সেই ম্যাট্রেসে আগুন ধরিয়ে দেয় তারা। জেলের একটা বড় অংশ রণক্ষেত্রের চেহারা নেয়।

২টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এতটাই ভয়ানক ছিল যে তা ৬৮ জন বন্দির প্রাণ কেড়ে নেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬৮ জনের। সংঘর্ষ থামাতে পুলিশের কালঘাম ছুটে যায়।

বন্দিদের তাণ্ডবে লাগাম দিতে দীর্ঘ সময় হিমসিম খায় খোদ পুলিশ ফোর্স। ১২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

ঘটনাটি ঘটেছে ইকুয়েডর-এর গুয়াকুইল শহরের একটি সংশোধনাগারে। এই সংশোধনাগারের প্যাভিলিয়ন ২-তে এই ঘটনা ঘটে। সেখানে মোট বন্দি রয়েছে প্রায় ৭০০ জন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে হওয়া এই সংঘর্ষের ঘটনা ঘটে জেলেই বন্দি থাকা ২টি নিষিদ্ধ মাদক চোরাচালানকারী গোষ্ঠীর সদস্যদের মধ্যে। যে লড়াই তাদের জেলের বাইরেও রয়েছে, তা জেলের মধ্যেও হয়।

যদিও এই ঘটনা প্রথম নয়। মাদক পাচারকারী গোষ্ঠীর সদস্যদের মধ্যে জেলের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ নতুন ঘটনা নয়। ইকুয়েডর-এ এমন ঘটনা প্রায়ই ঘটে। চলতি বছরেই এখনও পর্যন্ত জেলে হওয়া সংঘর্ষে ৩০০ জনের ওপর মানুষের মৃত্যু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026