ইকুয়েডরে প্রবল ভূমিকম্প, মৃত ২৭০

জাপানের পর এবার ইকুয়েডর। শনিবার গভীর রাতে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে ইকুয়েডর। মৃত্যু হয় ২৭০ জনের। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে মনে করছেন উদ্ধারকারীরা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। ইকুয়েডরের প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে কম্পনের মাত্রা ছিল সর্বোচ্চ। খুব স্বাভাবিকভাবেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যত দ্রুত সম্ভব উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন।

সমুদ্রের মাত্র ১০ কিলোমিটার গভীরে কম্পনের কেন্দ্রস্থল। তাই সুনামির সম্ভাবনা প্রবল বলেই সতর্ক করেছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। এদিকে কম্পনের জেরে ইকুয়েডরে বহু বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। বহু মানুষ বাড়ি থেকে বার হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। এদিকে পরপর আফটারশক অনুভূত হওয়ায় অনেকে বাড়ি ঢুকতেও সাহস পাচ্ছেন না। তাঁদের সুরক্ষা ও খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছে ইকুয়েডর প্রশাসন। ইকুয়েডরে কম্পনের মাত্রা সবচেয়ে বেশি হলেও কম্পন অনুভূত হয়েছে উত্তর পেরু ও দক্ষিণ কলম্বিয়ায়।

News Desk

বৃশ্চিক রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

ধনু রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মকর রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026