ইকুয়েডরে ফের ভূমিকম্প, মাত্রা ৬.১

বুধবার ফের কাঁপল ইকুয়েডর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। কম্পন অল্প সময় স্থায়ী হয়। ভূমিকম্প অনুভূত হতেই আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন মানুষজন। বেশ কিছু বাড়ি আগে থেকেই খারাপ অবস্থায় ছিল। এদিনের কম্পনে সেগুলি ভেঙে পড়েছে। গত শনিবার রাতেই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইকুয়েডর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ১। ওই ভূমিকম্প ইকুয়েডরের একটা অংশকে তছনছ করে দিয়েছে। ইতিমধ্যেই ৫০০-র ওপর মানুষের মৃত্যু হয়েছে। আহত কয়েক হাজার। এখনও পুরো দমে চলছে উদ্ধারকাজ। স্বজন হারানোর সেই শোক, সর্বস্ব ভেঙে গুঁড়িয়ে যাওয়ার সেই স্মৃতি এখনও পিছুতাড়া করে বেড়াচ্ছে ইকুয়েডরের মানুষজনকে। সেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই ফের বড় ধরণের কম্পনে কেঁপে উঠল দেশ। তবে এদিনের কম্পনে সম্পত্তি নষ্টের খবর পাওয়া গেলেও নতুন করে মৃত্যুর খবর পাওয়া যায়নি।

News Desk

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কন্যা রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

তুলা রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃশ্চিক রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026