Sports

দীর্ঘ অপেক্ষার অবসান, ইস্টবেঙ্গলের কাছে ডার্বি হারল মোহনবাগান

ডার্বি জেতাটা মোহনবাগান যেন অভ্যাস করে ফেলেছিল গত কয়েক বছরে। কিন্তু প্রতিবার ব্যথিত হৃদয়ে মাঠ থেকে ফেরার দিন বদলাল। ইস্টবেঙ্গল সমর্থকেরা ফিরলেন হাসি মুখে।

ডুরান্ড কাপে মোহনবাগান ও ইস্টবেঙ্গল এদিন মুখোমুখি হয়েছিল। মোহনবাগানের ডার্বি জেতা একটা অভ্যাসে পরিণত হয়েছিল। সেই প্রবণতায় ক্রমশ মন ভাঙছিল ইস্টবেঙ্গলর সমর্থকদের। অবশেষে শাপমোচন হল। ইস্টবেঙ্গল ডার্বি জিতল। মোহনবাগানকে এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে ১-০ ব্যবধানে হারিয়ে দিল তারা।

খেলার ৬০ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে বল নিয়ে লম্বা ছুট শুরু করেন ইস্টবেঙ্গলের নন্দ কুমার। এটাই ছিল তাঁর ডেবিউ ম্যাচ। আর আত্মপ্রকাশেই ইস্টবেঙ্গল সমর্থকদের চোখের মণি হয়ে গেলেন নন্দ কুমার। বল নিয়ে টানা ছুটে যেভাবে তিনি গোল করলেন তাতে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইতের কিছু করার ছিলনা।

১-০-তে এগিয়ে যাওয়ার পর মোহনবাগান অবশ্য কম সুযোগ পায়নি গোল শোধ করার। কিন্তু কোনও কিছুই কাজে আসেনি। গোল মুখে মোহন তারকারা বারবার তাল হারিয়েছেন। বরং ইস্টবেঙ্গলের রক্ষণ ছিল রীতিমত শক্তপোক্ত।

মোহন ফরওয়ার্ডের ব্যর্থতায় একের পর এক গোলের সুযোগ হাতছাড়া হতে থাকে সবুজ মেরুনের। অন্যদিকে ইস্টবেঙ্গল সংখ্যায় কম আক্রমণ হানলেও যখনই সবুজ মেরুনের গোলের দিকে হানা দিয়েছে তখনই সুযোগ তৈরি করেছে।

এদিন লাল হলুদের খেলার বাঁধন ছিল বেশ নজরকাড়া। খেলার শেষের দিকে এদিন যুবভারতীতে প্রবল বৃষ্টি নামে। তার মধ্যেই চলে খেলা। কিন্তু অনেক চেষ্টা করেও মোহনবাগানের পক্ষে গোল শোধ করা সম্ভব হয়নি।

শেষের দিকে গিয়ে মোহনবাগানের মধ্যে গোল শোধের খিদেও কিছুটা কম দেখতে পাওয়া গিয়েছে। অন্যদিকে নিজেদের ১ গোলে এগিয়ে থাকাকে শেষপর্যন্ত নিশ্চিত করতে ইস্টবেঙ্গলের রক্ষণ সর্বদা সজাগ থেকেছে। লাল হলুদ গোলকিপারও এদিন কিন্তু নজর কেড়েছেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026