Sports

রবিবার মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ হচ্ছে না

আইলিগ মোহনবাগান জিতে নিয়েছে। ২০২০-র আইলিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। এখনও অবশ্য আইলিগে তাদের ৪টি ম্যাচ খেলা বাকি। যার একটি ডার্বি। আইলিগ জয়ের পাশাপাশি ডার্বিও একটা সম্মানের লড়াই। ২ যুযুধান শিবিরের লড়াই। বহু বছরের লড়াই। যা দেখতে, উপভোগ করতে, ধুকপুক বুকে খেলা দেখতে মুখিয়ে থাকেন ২ দলের সমর্থকেরাই। তাই একদিকে যখন মোহনবাগানকে হারিয়ে ডার্বি না পাওয়ার যন্ত্রণা কিছুটা হলেও ভোলার পথ খুঁজছেন ইস্টবেঙ্গল সমর্থকেরা। তখন মোহন সমর্থকেরা ডার্বি জিতে আইলিগ জয়ের আসল আনন্দটা উপভোগ করতে চাইছেন। এই অবস্থায় ২ পক্ষেই তাকিয়েছিলেন রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের দিকে। কিন্তু করোনা ২ দলের সমর্থকদের মাঠে থাকা থেকে দূরে সরিয়ে দিয়েছিল। তাতে কী! সকলেই ঠিক করেছিলেন টিভির পর্দাতেই চোখ রেখে দলের জন্য গলা ফাটাবেন।

মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের সেই টানটান উত্তেজনার প্রহর গোনাতেও এবার বাধা পড়ল। করোনার জেরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন শনিবার জানিয়ে দিল আইলিগ আপাতত স্থগিত। আইলিগের কোনও খেলা হবে না। ৩১ মার্চ পর্যন্ত সব ম্যাচ স্থগিত করা হল। যার তালিকায় মোহন বাগান-ইস্টবেঙ্গল ডার্বিও রয়েছে। ফলে রবিবারের দিকে ২ দলের সমর্থকদের তাকিয়ে থাকায় আপাতত দাঁড়ি পড়ল।

আইলিগ ছাড়াও ফুটবলের অন্য সব প্রতিযোগিতা আপাতত স্থগিত করার কথা জানিয়ে দিয়েছে এআইএফএফ। করোনা সংক্রমণের সম্ভাবনার কথা মাথায় রেখে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। শনিবার আইএসএল-এর ফাইনাল ম্যাচ অবশ্য অনুষ্ঠিত হয়েছে। তবে মাঠে কোনও দর্শক ছিলেন না। কলকাতা বনাম চেন্নাইয়ের সেই ম্যাচ দেখার একমাত্র উপায় ছিল টিভির পর্দা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026