Sports

ইস্টবেঙ্গলকে হারিয়ে ডার্বি জিতল মোহনবাগান

লড়াইটা চিরন্তন। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল বাঙালির জীবনের সঙ্গে জড়িয়ে আছে। ফুটবলের খবর কারও কাছে থাকুক না থাকুক, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলে কে জিতল তার খবর ঠিক নেয় বাঙালি। যে যে দলকে সমর্থন করেন তার জয়ে কেউ খোলাখুলি উচ্ছ্বাস প্রকাশ করেন। কেউ মনে মনে খুশি হন। কেউ হারে কষ্ট পান। চিংড়ি বনাম ইলিশের এই লড়াইয়ে এবার বছরের প্রথম ডার্বিটা কিন্তু জিতল সবুজ মেরুন। ২-১ গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান। সেইসঙ্গে আইলিগে নিজেদের শীর্ষ অবস্থানও ধরে রাখল।

এবার আইলিগে প্রথম থেকেই মোহনবাগান ছন্দে রয়েছে। তুলনায় ইস্টবেঙ্গল গত ম্যাচে গোকুলামের কাছে হেরে মানসিক দিক থেকে কিছুটা চাপে ছিল। পরের ম্যাচেই ডার্বিও হারতে হল তাদের। রবিবার শুরু থেকেই চাপ তৈরি করতে শুরু করে মোহনবাগান। ১৮ মিনিটের মাথায় মোহনবাগানের জোসেবা বেইতিয়া হেডে বল জালে জড়িয়ে দেন। ১ গোলে এগিয়ে যায় মোহনবাগান। গ্যালারি তখন ফেটে পড়ছে উচ্ছ্বাসে। প্রথমার্ধ শেষ হয় মোহনবাগানের ১ গোলে এগিয়ে থাকা অবস্থায়।

দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল সমতা ফেরানোর লড়াই শুরু করলেও ৬৫ মিনিটের মাথায় গোল পায় মোহনবাগানই। বেইতিয়ার কর্নার থেকে ভাসানো বল হেডে জালে জড়ান সেনেগালের বাবা দেওয়ারা। মোহনবাগান ২-০ গোলে এগিয়ে যায়। ৬৫ মিনিট খেলা হয়ে যাওয়ার পর মোহনবাগান ২-০-তে এগিয়ে যাওয়ার পর অনেক ইস্টবেঙ্গল সমর্থকই হাল ছেড়ে দেন। কিন্তু ৬ মিনিটের মধ্যেই খেলায় ফের প্রাণ ফেরে। লালরিনডিকার পাস থেকে সমতা ফেরান মার্কোস এসপাদা। ফলে সমতা ফেরার একটা সম্ভাবনা দেখতে পান লাল হলুদ সমর্থকেরা। সে সুযোগ হাতে এসেও ফস্কায়। মিডিয়ো জুয়ানের শট মোহন গোলপোস্টে লেগে ফেরত আসে। আর এটাই বোধহয় ছিল হারের ইঙ্গিত। শেষ বাঁশি যখন বাজে তখন খেলার ফল মোহনবাগান ২, ইস্টবেঙ্গল ১। ডার্বি জয়ের পর আইলিগ জয়ের আশা আরও উজ্জ্বল হয় সবে এটিকে-র সঙ্গে মেশা মোহনবাগানের।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026