Sports

বছরের প্রথম ডার্বিতে যুবভারতী লাল-হলুদ

গত বছরের শেষ ডার্বি হেরেছিল মোহনবাগান। বছরের প্রথম ডার্বিও হারল তারা। ইস্টবেঙ্গলের কাছে ২-০-তে হারে সবুজ মেরুন। রবিবার খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল ইস্টবেঙ্গল। আইলিগের ক্রমতালিকাতেও তারা ৪ নম্বরে। মোহন বাগান ৬ নম্বরে। তাও একটা ম্যাচ বেশি খেলে। ফলে এদিন মোহনবাগানকে হারালে তাদের লিগ টেবিলে আরও শক্তিশালী অবস্থান নিশ্চিত ছিল। আর সেই লক্ষ্য সহজেই অর্জন করল মশাল বাহিনী।

খেলার শুরু থেকে দাপটে থাকা ইস্টবেঙ্গল খেলার ৩৫ মিনিটের মাথায় জেমি স্যান্টোসকে একটি বল গোল বক্সের মধ্যে পাস করেন জবি জাস্টিন। স্পেনের স্যান্টোস সেই বল পায়ে পেয়ে গুরজিন্দরকে ড্রিবল করে পাঠিয়ে দেন ফাঁকা গোলে। ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকা লাল হলুদ শিবিরে পাল্টা আক্রমণ হানতে থাকে মোহনবাগান। পাল্টা ইস্টবেঙ্গলও আক্রমণ তৈরি করে। খেলার ৭৫ মিনিটের মাথায় হেডে সবুজমেরুনের গোলে বল জড়িয়ে দেন জবি জাস্টিন। ইস্টবেঙ্গল এগিয়ে যায় ২-০ গোলে। এই অবস্থা থেকে খেলায় ফেরা সম্ভব ছিলনা। মোহন শিবির এরপর কিছু মরিয়া চেষ্টা করলেও তাতে ফল কিছু হয়নি।

এদিনের হারের ফলে এবারের আইলিগে ২ বারই ইস্টবেঙ্গলের কাছে হারল মোহনবাগান। জয়ের পর যুবভারতীতে উৎসবের মেজাজে আনন্দে মেতে ওঠেন ইস্টবেঙ্গল সমর্থকেরা।

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

বৃষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

মিথুন রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

কর্কট রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

সিংহ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026