ফাইল : ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব, ছবি - আইএএনএস
কলকাতা : ২ মাসের মাইনে বাকি পড়ে আছে। এপ্রিল ও মে মাসের মাইনে পাননি তাঁরা। সেই মাইনে দিয়ে দেওয়া হোক। এই মর্মে ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন লগ্নিকারী সংস্থা কোয়েসকে চিঠি পাঠালেন ইস্টবেঙ্গলের কয়েকজন খেলোয়াড়। এঁদের মধ্যে ১ বছরের চুক্তিবদ্ধ খেলোয়াড় যেমন রয়েছেন, তেমনই রয়েছেন একাধিক বছরের চুক্তিতে থাকা খেলোয়াড়েরা। এমনকি এই তালিকায় রয়েছেন স্প্যানিশ ফুটবলার জেমি স্যান্টোসও।
গত ৩১ মে ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ভেঙেছে কোয়েস-এর। এপ্রিল ও মে মাসের মাইনে চেয়ে এবার তারা চিঠি পেল খেলোয়াড়দের কাছ থেকে। অবশ্য চুক্তিতে এটাও রয়েছে যে খেলোয়াড়েরা চাইলে মাইনে না পেলে চুক্তি ভেঙে দিতে পারেন। ক্ষতিপূরণও চাইতে পারেন ক্লাবের কাছে।
করোনা উদ্ভূত পরিস্থিতিতে লালহলুদ খেলোয়াড়দের এই মাইনে চেয়ে চিঠি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দেশের প্রথমসারির ক্লাবে তৈরি হওয়া এই মাইনে নিয়ে সমস্যা কিন্তু কিছুটা হলেও দেশের ক্লাব ফুটবলের আর্থিক পরিস্থিতির জানান দিচ্ছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…