Sports

ইস্টবেঙ্গলের কোচ বদল, বেদনা নিয়ে শহর ছাড়লেন আলেসান্দ্রো

গত রবিবার মোহনবাগানের কাছে কলকাতায় ডার্বি হারে ইস্টবেঙ্গল। টানা ৩ ম্যাচ হারের ধাক্কা এসে আছড়ে পড়ে লাল হলুদ শিবিরে। তাছাড়া মোহনবাগানের সঙ্গে হারটা সহজে হজম করার মত বিষয় নয়। কলকাতার ডার্বির টানটান উত্তেজনা ও গুরুত্ব বিদেশি কোচেরাও এসে বুঝতে পারেন।

ডার্বি সহ আইলিগে খারাপ ফলের জন্য ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেসান্দ্রো মেনেন্ডেজ ওপর চাপ যে বাড়ছিল তা অনুমেয়। ডার্বি হারের পরদিন সোমবারই ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে ইস্তফা দেন আলেসান্দ্রো মেনেন্ডেজ। আর বৃহস্পতিবার সস্ত্রীক বিমান ধরেন। এদিন কিন্তু ডার্বি হারের যন্ত্রণা ভুলে আলেসান্দ্রোকে বিমানবন্দরে অভিনন্দন জানাতে হাজির হন অনেক ইস্টবেঙ্গল সমর্থক। এদিকে আলেসান্দ্রো মেনেন্ডেজ চলে যাওয়ার পর ইস্টবেঙ্গলের প্রধান কোচ হতে চলেছেন মারিও রিভেরা।

আলেসান্দ্রো যখন গত মরসুমে ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন তখন তাঁর সহযোগী হিসাবে কাজ করছিলেন রিভেরা। রিভেরা উয়েফা প্রো লাইসেন্স প্রাপ্ত কোচ। তিনি ইস্টবেঙ্গল দলের সহকারী কোচের দায়িত্বে থাকায় দলটাকেও ভাল চেনেন। এখানকার পরিবেশ বোঝেন। এদিন ইস্টবেঙ্গলের তরফে পরবর্তী কোচ হিসাবে রিভেরার নাম ঘোষণা করা হয়। তিনিই আইলিগের শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন।

টানা ৩টি হারের পর ৭ ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের এখন সংগ্রহ ৮ পয়েন্ট। সামনে চেন্নাই। আগামী ২৫ তারিখ খেলা। এই ম্যাচে জয় পেতে মরিয়া লাল হলুদ। এদিকে এই ম্যাচের আগে রিভেরাকে পাচ্ছেনা দল। কারণ রিভেরার ভিসা সমস্যা মিটিয়ে শহরে পা রাখতে এখনও ১ সপ্তাহ তো বটেই। তার মানে ফেব্রুয়ারির শুরুর আগে তিনি কলকাতায় আসতে পারছেন না। এদিকে আবার চেন্নাইয়ের পর ১ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়ান অ্যারোজ-এর। পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গল এখন ৭ নম্বরে অবস্থান করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026