Sports

ইস্টবেঙ্গল ক্লাবের বাইরে সমর্থক বিক্ষোভ, ক্লাবে কর্পোরেট সংস্কৃতির দাবি

গোকুলামের কাছে হেরে আইলিগ জয়ের আশা শেষ। আইলিগে মোহনবাগানের কাছে দুটো ম্যাচেই হারের কষ্ট এখনও মাঝেমধ্যে মোচড় দেয় বুকে। তাও আইলিগ জয়ে সেই দুঃখ সুদে আসলে মিটিয়ে নেওয়ার একটা সুযোগ ছিল। সেই সুযোগ এবারও জলে দিল দল। গোকুলামের কাছে হেরে আইলিগ জয়ের সব আশা শেষ হওয়ার পর আর নিজেদের ধরে রাখতে পারলেন না জনা ৪০ লালহলুদ সমর্থক। মঙ্গলবার ভর দুপুরে ইস্টবেঙ্গল ক্লাবের বন্ধ দরজার বাইরেই ক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। তাঁদের মূল ক্ষোভ ছিল ক্লাবের কর্মকর্তাদের ওপর।

‘গো ব্যাক’ ধ্বনির সঙ্গে সঙ্গে ক্লাবে কর্পোরেট সংস্কৃতি তৈরি করার দাবি তোলেন তাঁরা। এদিন ক্লাবের কোনও কর্মকর্তা তাঁদের সঙ্গে দেখা করতে না এলেও তাঁদের বার্তা নিশ্চয়ই ক্লাবকর্তাদের কাছে পৌঁছেছে বলে মনে করছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ চলাকালীন দলের খারাপ পারফরমেন্সের জন্য অনেক সমর্থকের চোখেই ছিল জল।

News Desk

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 10, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 10, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 10, 2026

কর্কট রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 10, 2026

সিংহ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 10, 2026

কন্যা রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১১ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 10, 2026