Sports

ইস্টবেঙ্গল ক্লাবে সমর্থকদের বিক্ষোভ, মর্গ্যানকে ঘিরে গো-ব্যাক ধ্বনি

মোহনবাগানের কাছে আইলিগে হারের পর এদিন লাল-হলুদ তাঁবুতে বিক্ষোভ দেখান ক্লাব সমর্থকেরা। সকালে ক্লাবের বাইরে বেশ কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থক বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিছুক্ষণ পর দল অনুশীলনে এলে দলের গোলকিপারকে সামনে পেয়ে ঘিরে ধরেন তাঁরা। অভিযোগ সে সময়ে সমর্থকদের তোয়াক্কা না করেই ক্লাবে ঢুকে যান তিনি। এতে সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ে। অনুশীলনের পর বাইরে আসতে গেলে কোচ মর্গ্যানকে ক্লাবের দরজা আগলে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন লাল-হলুদ সমর্থকেরা। অভিযোগ সে সময়ে দলীয় সমর্থকদের ধাক্কা দিয়ে সরিয়েই গাড়িতে চড়েন মর্গ্যান। অন্য ২ বিদেশি খেলোয়াড় সমর্থকদের ঠান্ডা করার চেষ্টা করলেও মোহনবাগানের কাছে হার ও ১৪ বছর ক্লাবের ঘরে আইলিগ না আসায় ক্ষোভ তখন চরমে। মর্গ্যানের গাড়ি ঘিরে গো-ব্যাক ধ্বনি তোলেন সমর্থকেরা। ইস্টবেঙ্গল কর্তারা বোঝাতে এলে তাঁরাও বিক্ষোভের মুখে পড়েন। বেলা বাড়লে অবস্থা কিছুটা স্বাভাবিক হলেও ইস্টবেঙ্গল সমর্থকদের ক্ষোভ কিন্তু লাল-হলুদ শিবিরের জন্য একটা বড় ধাক্কা বলেই মনে করছে তারা।

 

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026