Sports

মোহনবাগানের পর এবার চার্চিলের শিকার ইস্টবেঙ্গল

চলতি আইলিগে চার্চিলের কাছে হেরে প্রথম পরাজয়ের মুখ দেখতে হয়েছে মোহনবাগানকে। এবার সেই চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে নিভে গেল লাল-হলুদের মশাল। লিগের শীর্ষে থাকা ইস্টবেঙ্গলকে এদিন ২-১-এ হারিয়ে দেয় চার্চিল। খেলা শুরু ৭ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের দুর্বল রক্ষণের সুযোগ গোল দিয়ে তুলে নেয় মারগাঁওয়ের দল। সহজ শটে ইস্টবেঙ্গলের গোলে বল জড়িয়ে শুরুতেই দলকে ১-০ গোলে এগিয়ে দেন অ্যান্থনি উলফে। খেলার ৩৪ মিনিটের মাথায় ফের ইস্টবেঙ্গলের দুর্বলতার সুযোগে নিজেদের দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়িয়ে নেয় চার্চিল। গোল করেন আনসুমানা ক্রোমা। প্রথমার্ধ শেষ হওয়ার পর ২ গোলে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়ানোর আপ্রাণ লড়াই শুরু করে। খেলার ৬৭ মিনিটের মাথায় ক্রিস পেনের দারুণ গোলে ঘুরে দাঁড়ানোর বার্তা দেয় তারা। ২-১ করার পর হাতে যথেষ্ট সময় ছিল সমতা ফেরানোর। কিন্তু চার্চিলের দুরন্ত প্রতিরোধের সামনে কোনওভাবেই আর গোলমুখ খুলে উঠতে পারেননি ইস্টবেঙ্গলের খেলোয়াড়েরা। বারাসত স্টেডিয়ামে এই হারের পর উত্তেজিত হয়ে পড়েন ইস্টবেঙ্গল সমর্থকেরা। রেফারির বেশ কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন তাঁরা।

 

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026