State

বিকেলে ভূমিকম্প, কেঁপে উঠল রাজ্যের বেশ কয়েকটি জেলা

শুক্রবার বিকেল। ঘড়িতে ৩টে ৪২ মিনিট। থরথর করে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা। আতঙ্ক ছড়াতে সময় নেয়নি। অনেকেই ঘরের বাইরে বেরিয়ে আসেন।

গত কয়েকদিনে অসম, মণিপুর, মিজোরাম সহ উত্তরপূর্বের রাজ্যগুলিতে কম্পন অনুভূত হয়েছে একাধিকবার। এবার সেই কম্পনের ধাক্কা পশ্চিমবঙ্গকেও রেহাই দিল না। তবে কম্পনের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে উত্তরবঙ্গে।

উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়। কেঁপেছে মালদাও। কম্পন অনুভূত হতেই ব্যস্ত সময়ে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। অনেকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিজোরামের চম্পাই থেকে ৫৮ কিলোমিটার দূরে ভারত মায়ানমার সীমান্তে। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ৬০ কিলোমিটার গভীরে।

এদিন ভারতের উত্তরপূর্বের সব রাজ্যেই কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬, যাকে মধ্য মাত্রার কম্পন হিসাবেই ধরা হয়। তবে এতে তীব্রতা যথেষ্টই অনুভূত হয়। ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা থাকে।

এদিন শুধু ভারতের উত্তরপূর্বের রাজ্য অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা বা উত্তরবঙ্গেই কম্পন অনুভূত হয়নি, কেঁপেছে বাংলাদেশের বিশাল অঞ্চলও।

বাংলাদেশের পূর্ব, উত্তর ও দক্ষিণ ভাগে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে। এদিকে কম্পনের জেরে আতঙ্ক ছড়ানো বা মানুষের বাড়ি থেকে বেরিয়ে আসা ছাড়া এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

ভারত মায়ানমার সীমান্তবর্তী এলাকা ভূমিকম্প প্রবণ বলেই পরিচিত। তালিকা মত বিশ্বের ষষ্ঠ ভূমিকম্প প্রবণ এলাকা এটি। এখানে গত কয়েকদিনে বারবার কম্পন অনুভূত হচ্ছে। তবে প্রতিবার মাঝারি তীব্রতার কম্পনই হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026