ফাইল : ইন্ডিয়া গেট
নয়াদিল্লি : শুক্রবার সন্ধে ৭টায় ফের একবার কেঁপে উঠল দিল্লি। দিল্লিতে এখন প্রায়ই কম্পন অনুভূত হচ্ছে। জুলাই মাসে এটাই প্রথম কম্পন। গত ৩-৪ মাসে পরপর কম্পনের সাক্ষী হয়েছে দিল্লি। এদিন কম্পনের মাত্রা ছিল মাঝারি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। মাঝারি মাত্রার কম্পন স্পষ্ট অনুভূত হয়েছে দিল্লিতে। এদিন কম্পন বেশ কয়েক সেকেন্ড ধরে চলে।
কম্পনের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার গুরুগ্রাম থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাটির ৩৫ কিলোমিটার গভীরে। এদিন কিন্তু অন্যান্য বারের তুলনায় কম্পন অনেকটা পরিস্কার করে অনুভূত হয়েছে দিল্লিবাসীর। করোনা বিধ্বস্ত দিল্লিতে এ এক নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে রাজধানীর বাসিন্দাদের জন্য। দিল্লি বলেই নয়, তার আশপাশের একটা বড় অংশ জুড়ে কম্পন অনুভূত হয়। কাঁপে গুরুগ্রামও।
কম্পন অনুভূত হওয়ার পরই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ট্যুইট করে দিল্লিবাসীকে জানান তিনি আশা করছেন সকলেই নিশ্চয়ই সুস্থ আছেন। কম্পনের জেরে আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন। তবে কোনও হতাহতের খবর নেই। কোনও সম্পত্তির ক্ষতিও হয়নি বলেই জানা গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…