সিসমোগ্রাফ, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
আইজল ও কোহিমা : একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে মিজোরাম। পাহাড় ঘেরা মিজোরাম গত এক সপ্তাহে পরপর ভূমিকম্পের মুখে পড়েছে। যদিও সেগুলি মৃদু বা মাঝারি মাত্রার হওয়ায় বড়সড় ক্ষতি হয়নি। কিন্তু একের পর এক কম্পনে যখন মিজোরামের মানুষের ঘুম উড়েছে তখন বৃহস্পতিবার রাত পৌনে ১টা থেকে শুরু করে রাত জুড়ে ৪টি কম্পন অনুভূত হয়েছে মিজোরাম সহ উত্তরপূর্বের রাজ্য অসম, ত্রিপুরা, নাগাল্যান্ডে। কম্পন অনুভূত হয়েছে লাগোয়া প্রতিবেশি দেশ মায়ানমারেও।
মায়ানমার সীমানা ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবেই চিহ্নিত। কিন্তু এমন ঘনঘন কম্পন আগে হয়নি। তাই আতঙ্ক ছড়িয়েছে প্রবলভাবে। তবে বৃহস্পতিবার যে ৪টি কম্পন অনুভূত হয়েছে তার মাত্রা ছিল ২.৮ থেকে ৪.৫-এর মধ্যে। ইতিমধ্যেই মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা।
একের পর এক কম্পনের জেরে ক্রমশ মিজোরামে আতঙ্ক ছড়াচ্ছে। গত এক সপ্তাহ ধরে কম্পন অনুভূত হচ্ছে। যদিও কম্পনের অধিকাংশ ক্ষেত্রেই কেন্দ্রস্থল হচ্ছে মায়ানমার। তবে তার প্রভাবে মিজোরাম কাঁপছে। অবশ্য বৃহস্পতিবার ৪টি কম্পন হলেও কোনও রাজ্য থেকে কোনও বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর নেই। কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…