National

দিল্লির পর এবার কেঁপে উঠল ভূস্বর্গ

দিল্লিতে ভূমিকম্প হয়েছিল গত সোমবার। মঙ্গলবার কেঁপে উঠল কাশ্মীর।

শ্রীনগর : মঙ্গলবার কেঁপে উঠল কাশ্মীর। কাঁপল কাশ্মীর ঠিকই কিন্তু দিল্লি ও তার আশপাশের বাসিন্দাদের অনেকেরই বুক কেঁপে উঠল। গত সোমবারই দিল্লি কেঁপেছে। গত ২ মাসে বারবার কেঁপেছে দিল্লি। এদিন কাশ্মীরও কেঁপে উঠল। ফলে একটা অজানা চিন্তা পেয়ে বসছে দিল্লির অনেক মানুষকে। মঙ্গলবার সকাল সওয়া ৮টায় কেঁপে ওঠে কাশ্মীর।

রিখটার স্কেলে কাশ্মীরে কম্পনের মাত্রা ছিল ৩.৯। যা মৃদু কম্পন হিসাবেই পরিগণিত হয়। কম্পনের কেন্দ্রস্থল ছিল শ্রীনগর থেকে ১৪ কিলোমিটার উত্তরে। এই কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে কম্পন অনুভূত হতে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন। কারণ ভূমিকম্প নিয়ে কাশ্মীরবাসীর স্মৃতি বড় মধুর নয়।

কাশ্মীর উপত্যকা এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকার ওপর রয়েছে। ২০০৫ সালের ৮ অক্টোবর কাশ্মীরে ভারত-পাক সীমান্তের কাছে এক ভয়ংকর ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা ছিল ৭.৬। সেই কম্পনের জেরে ভারত ও পাকিস্তান মিলিয়ে ৮০ হাজার মানুষের প্রাণ যায়। প্রচুর সম্পত্তিরও ক্ষতি হয়। সেই স্মৃতি এলওসি-তে বসবাসকারী ২ দেশের মানুষের কাছেই আতঙ্কের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026