National

উপত্যকায় ভূমিকম্প, আতঙ্কে ঘর ছেড়ে ছুটে বেরিয়ে এলেন মানুষজন

বুধবার সকাল তখন ৮টা ৪০ মিনিট। জম্মু কাশ্মীর কাজের দিনে ক্রমশ ব্যস্ত হতে শুরু করেছে। আচমকাই কেঁপে ওঠে মাটি। মানুষজনের বুঝতে অসুবিধা হয়নি কী হচ্ছে। ভূমিকম্পের জেরে সময় নষ্ট না করে দ্রুত সকলে বাড়ি থেকে বেরিয়ে আসতে থাকেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা উপত্যকা জুড়ে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। যা মধ্যমাত্রার কম্পন বলেই পরিচিত। ফলে কম্পন অনুভূতও হয়েছে। আতঙ্কও সৃষ্টি করেছে।

জানা গেছে কম্পন জম্মু কাশ্মীরে রীতিমত উপলব্ধি হলেও তার উৎসস্থল ছিল পাকিস্তানে। মাটির ১ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র। কম্পনের জেরে আতঙ্ক ছড়ালেও কোনও হতাহতের খবর নেই। সম্পত্তি নষ্টের খবরও পাওয়া যায়নি। তবে আফটার শকের একটা সম্ভাবনার কথা মাথায় রেখে অনেকেই বেলা পর্যন্ত সতর্ক ছিলেন। ক্রমে দুপুর থেকে জনজীবন স্বাভাবিক হয়।

কাশ্মীর এমন একটি অবস্থানে রয়েছে যে তা দক্ষিণ এশিয়ার ভূমিকম্প প্রবণ অঞ্চলের আওতায় পড়ে। ফলে কাশ্মীরে মাঝেমধ্যেই কম্পন অনুভূত হয়। ২০০৫ সালে কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীর মিলিয়ে এক ভয়ংকর ভূমিকম্প হয়। যা ৮০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। ২০০৫ সালের ৮ অক্টোবর হওয়া সেই কম্পনের মাত্রা ছিল ৭.৬। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026