National

পূর্বে ফেণীর তাণ্ডব, উত্তরের পর পশ্চিম প্রান্তে ভূমিকম্প

কাকভোরে কেঁপে উঠেছিল হিমাচল প্রদেশের মান্ডি। ছড়িয়েছিল আতঙ্ক। তবে ক্ষয়ক্ষতি বড় একটা হয়নি। কম্পনের আতঙ্ক কাটিয়ে সকাল গড়াতে স্বাভাবিক জীবনে ফিরেছিল মান্ডি। কিন্তু বেলা বাড়তেই ফের কম্পন। যদিও এবার আর হিমাচলে নয়। এবার কাঁপল রাজস্থান। রাজস্থানে এদিন বেলায় ভূমিকম্প অনুভূত হয়। তবে কম্পনের মাত্রা তেমন বড় কিছু ছিল না। তবে এখানেও কম্পনের জেরে আতঙ্ক ছড়ায়।

রাজস্থানের থর মরুভূমি লাগোয়া এলাকা নাগৌর। এখানেই এদিন কম্পন অনুভূত হয়। ঘড়ির কাঁটায় তখন বেলা ১০টা ৫১ মিনিট। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩। যাকে নিশ্চিন্তে মৃদু ভূমিকম্প বলা যায়। কম্পনের জেরে মানুষজন কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এখানেও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। কোনও হতাহতের খবরও নেই।

শুক্রবার কয়েক ঘণ্টার ব্যবধানে ২টি মৃদু ভূমিকম্প হল দেশের ২ প্রান্তে। কিছুটা আতঙ্ক ছড়াল। তবে পরে সব ঠিকঠাক হয়ে যায়। কিন্তু কেন এমন বারবার কেঁপে উঠছে ভারতের মাটি? আপাতত এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026