National

দেশের এক প্রান্তে ফণী, অন্য প্রান্তে ভূমিকম্প

তখনও ফণী আছাড় মারেনি ওড়িশায়। খুব কাছে পৌঁছেছিল। ফণী আতঙ্কে বিনিদ্র রজনী কাটাচ্ছিলেন ওড়িশায় বহু মানুষ। আর ঠিক তখনই নিশ্চিন্ত নিদ্রা থেকে চমকে উঠে পড়েন ভারতের অন্য প্রান্তের মানুষজন। হিমাচল প্রদেশের মান্ডি জেলা সহ আশপাশের এলাকা কেঁপে ওঠে। ঘড়ির কাঁটায় তখন ভোর ৪টে ৩২ মিনিট। তখনও ভোর হয়নি বললেই চলে। সে সময়ে এমন আতঙ্কের কম্পনে হুড়মুড়িয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন সকলে।

যদিও খাতায় কলমে কম্পনের মাত্রা তেমন কিছু নয়। রিখটার স্কেলে ৪.২। যাকে মৃদু কম্পন বলেই মনে করা হয়। তবু ভূমিকম্প সবসময়েই আতঙ্কের জন্ম দেয়। মান্ডির মানুষেরও গভীর ঘুম ভাঙিয়ে সেই আতঙ্কই এদিন এনে দিল এই কম্পন। যদিও এটা প্রথম নয়, এর আগেও হিমাচল হালফিল বেশ কয়েকবার কেঁপেছে। তবে প্রতিবারই কম্পনের মাত্রা ছিল কম।

শুক্রবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মান্ডি অঞ্চল। এদিন কম্পনের পর বেশ কিছুক্ষণ আতঙ্ক বজায় ছিল। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। সকালে ফের স্বাভাবিক জীবন যাত্রায় ফিরে আসেন এখানকার মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026