National

কেঁপে উঠল বরফে ঢাকা হিমাচল

ফের কম্পন অনুভূত হল হিমাচল প্রদেশে। তবে আগের মত মৃদু কম্পনই অনুভূত হয়েছে। একেই হিমাচল প্রদেশের বিশাল অংশ এখন বরফে ঢাকা। মাঝেমধ্যেই তুষারপাত হচ্ছে। কনকনে ঠান্ডা। বরফে ব্যাহত জনজীবন। তারমধ্যেই ভূমিকম্প এদিন আতঙ্কের জন্ম দেয় বাসিন্দাদের মনে।

শুক্রবার ঘড়ির কাঁটা সবে দুপুর ১২টা পার করেছে। ঠিক ১২টা বেজে ১ মিনিটে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের কিন্নর জেলার বিস্তীর্ণ অংশ। কম্পন বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়। দ্রুত বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন মানুষজন। আতঙ্ক ছড়িয়ে পড়ে। থরথর করে না কাঁপলেও কম্পন অনুভূত হয়েছে পরিস্কার।

গত ফেব্রুয়ারিতেই হিমাচলের কাঙরা, মান্ডি ও চাম্বা জেলায় ৪ বার কম্পন অনুভূত হয়েছে। সেগুলিও ছিল স্বল্প মাত্রার কম্পন। এদিনের কম্পনও তাই। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৮। এদিনের কম্পনে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026