National

ফের ভূমিকম্প, কাঁপল হিমাচল

ফের ভূমিকম্পের কবলে হিমাচল প্রদেশ। দিল্লি, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড বা উত্তরপ্রদেশ, কয়েক মাসের মধ্যে বারবার কেঁপে উঠেছে উত্তর ভারতের বিভিন্ন প্রান্ত। তবে কোনওবারই কম্পন খুব বড় ছিলনা। মাঝারি বা নিম্নমাত্রার কম্পনে কেঁপে উঠেছে এলাকা। আতঙ্ক ছড়িয়েছে। তবে বড় ক্ষয়ক্ষতি হয়নি। তবু ভূমিকম্প মানেই একটা আতঙ্ক ছড়ায়।

এমনই কম্পন ফের অনুভূত হয় শুক্রবার। শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের চাম্বা জেলা। চাম্বা সহ কম্পন অনুভূত হয় আশপাশেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৩। যা মৃদু কম্পন হিসাবেই ধরা হয়। কম্পন স্থায়ী হয় কয়েক সেকেন্ড। কিন্তু কম্পন অনুভূত হতেই অনেকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। ছড়ায় আতঙ্ক।

কম্পনের জেরে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই। কম্পনের কেন্দ্র ছিল জম্মু কাশ্মীরের সঙ্গে হিমাচলের সীমান্তে চাম্বায়। পরে অবশ্য ফের স্বাভাবিক জীবনে ফেরেন মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026