ফাইল : বঙ্গোপসাগর, নিজস্ব চিত্র
চেন্নাইয়ের পূর্ব দিকটা পুরোটাই বঙ্গোপসাগর। করমণ্ডল উপকূলে চেন্নাই শহরের থেকে প্রায় ৬০০ কিলোমিটার পূর্ব দিকে বঙ্গোপসাগরে মঙ্গলবার সকালে ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা ছিল ৫.১। জলের ১০ কিলোমিটার তলায় ছিল ভূমিকম্পের উৎসস্থল। যার প্রভাব কিছুটা হলেও পড়ল চেন্নাইতে।
মঙ্গলবার সবে তখন চেন্নাই শহর জেগে উঠেছে। গড়ির কাঁটায় ৭টা বেজে ২ মিনিট। এমন সময় মৃদু কম্পনে কেঁপে ওঠে এই দক্ষিণী শহর। অল্প কম্পন হলেও মানুষের মনে আতঙ্ক ছড়ায়। অনেকে ভয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।
কম্পনের জেরে আতঙ্ক ছড়ালেও চেন্নাই শহরের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হাল্কা কম্পনের পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। অনেকে অবশ্য আফটার শকের অপেক্ষা করেন কিছুটা সময়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক ছন্দে ফেরে চেন্নাইয়ের ব্যস্ত জীবন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…