National

হিন্দুকুশে প্রবল কম্পন, কেঁপে উঠল দিল্লিও

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে রয়েছে হিন্দুকুশ পর্বতমালা। এই দুর্গম পার্বত্য এলাকা এদিন প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে। কম্পনের মাত্রা ছিল ৬.১। শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৪ মিনিটে কম্পন অনুভূত হয়। প্রবল কম্পন অনুভূত হয় কাবুলেও। হিন্দুকুশের সেই ভূমিকম্পের রেশ এসে পৌঁছয় দিল্লিতেও। ওই সময় দিল্লিতেও হাল্কা কম্পন অনুভূত হয়। কিছুটা হলেও আতঙ্ক ছড়ায় রাজধানীতে। তবে তা তেমন কোনও প্রভাব ফেলতে পারেনি।

দিল্লি বলেই নয় উত্তর ভারতের একটা বড় অংশে কম্পন অনুভূত হয়। এদিন দিল্লিতে প্রায় ৪০ থেকে ৫০ সেকেন্ড কম্পন অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানেও।

আফগানিস্তানে মাটির ২১২ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। প্রসঙ্গত মাটির যত গভীরে কম্পনের কেন্দ্রস্থল হয়, কম্পনের রেশ ততই দূর দূরান্ত পর্যন্ত ছড়ায়। এই কারণেই এদিন দিল্লি সহ উত্তর ভারতও হিন্দুকুশে ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026