National

সকালে কাঁপল ভূস্বর্গ, বেলা বাড়তে মেঘালয়

সোমবার ভোররাত। শীতে হিমাঙ্কের কাছে পৌঁছনো জম্মু কাশ্মীরে তখন গরম পোশাকের ওম মেখে তোফা ঘুমের দেশে মানুষজন। ভোরের আলো দুরস্ত। ভূস্বর্গে তখন ঘুটঘুটে অন্ধকার। তারমধ্যে আচমকা কেঁপে উঠল মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৫। ইদানিং বারবার কেঁপে উঠছে উপত্যকা। ফলে এদিনের কম্পনের পর ওই ঠান্ডাতেও অনেকে গায়ে লেপ-কম্বল মুড়িয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে মাঝারি কম্পনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

কাশ্মীরে কম্পন আতঙ্ক কিছুটা মিটতে না মিটতেই ফের ভূমিকম্প। এবার কেঁপে ওঠে দেশের পূর্ব প্রান্তের রাজ্য মেঘালয়। কম্পনের কেন্দ্র ছিল গারো পাহাড় থেকে ৬০ কিলোমিটার পূর্বে। সকাল ৯টা নাগাদ কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭। প্রসঙ্গত এই অঞ্চল ভারতের ভূমিকম্প মানচিত্রের ৫ নম্বর ক্যাটাগরিতে জায়গা পেয়েছে। অর্থাৎ প্রবল কম্পন প্রবণ এলাকা এটি। ফলে আতঙ্ক ছড়ানোটা অস্বাভাবিক ছিল না। বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। তবে মেঘালয়তেও মাঝারি ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026