SciTech

ভবিষ্যতে ২৫ ঘণ্টায় হবে ১ দিন

এখন পৃথিবী একবার ঘুরতে সময় নিচ্ছে ২৪ ঘণ্টা। কিন্তু এটাও আগামী দিনে থাকবে না। এতকিছু সামলানোর জন্য ২৪ ঘণ্টা তো কমই পড়ছিল।

চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্বের ওপর পৃথিবীর আহ্নিক গতি অনেকটা নির্ভরশীল। কোটি বছর আগে চাঁদ ছিল পৃথিবীর অনেকটা কাছে। তখন পৃথিবী নিজে একবার পাক খেতে সময় নিত ১৮ ঘণ্টা ৪১ মিনিটের মত। ক্রমশ চাঁদ দূরে সরে গেছে। সঙ্গে সঙ্গে পৃথিবীর আহ্নিক গতিতে পরিবর্তন এসেছে।

একটা দিন শেষ হতে সময় বেড়েছে। অর্থাৎ পৃথিবীর নিজের অক্ষে ঘোরার গতি ধীর হয়েছে। এখন পৃথিবী একবার ঘুরতে সময় নিচ্ছে ২৪ ঘণ্টা। কিন্তু এটাও আগামী দিনে থাকবে না। এটা বেড়ে হবে ২৫ ঘণ্টা! কারণ চাঁদ পৃথিবীর থেকে আরও দূরে সরে যাচ্ছে।

উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের এক গবেষক এমনই দাবি করে হৈহৈ ফেলে দিয়েছেন। বিশ্ব জুড়ে এই দাবি নিয়ে রীতিমত চর্চা শুরু হয়েছে। একটা গোটা দিনের মাপ ২৪ ঘণ্টা থেকে ২৫ ঘণ্টা হয়ে যাবে শুনেই হতভম্ব মানুষজন।

তবে অনেকেই মস্করা করে বলছেন, ভালই তো! দিনে আরও একটু সময় বাড়বে। এতকিছু সামলানোর জন্য ২৪ ঘণ্টা কমই পড়ছিল! আগামী দিনে একটা গোটা দিনে ১ ঘণ্টা বাড়লে অনেক বেশি কাজ করা যাবে বৈকি!

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026