SciTech

পৃথিবীতে সবচেয়ে বেশি অক্সিজেনের যোগান আসছে না দেখতে পাওয়া জগত থেকে

পৃথিবীতে সবচেয়ে বেশি অক্সিজেন আসছে কোথা থেকে? উত্তরটা জঙ্গল থেকে কিন্তু নয়। বরং তা আসছে সাধারণ মানুষের এক অদেখা জগত থেকে।

পৃথিবীতে প্রাণ টিকে আছে অক্সিজেনের হাত ধরে। অক্সিজেন শূন্য হয়ে গেলে এ দুনিয়া থেকে প্রাণ বিদায় নেবে। অক্সিজেনের যোগানে গাছ এক বড় ভূমিকা পালন করে। এটাও মনে করা হয় জঙ্গলই সবচেয়ে বেশি অক্সিজেনের যোগান দিচ্ছে।

তা দিচ্ছে ঠিকই। কারণ সেখানে যে অগুন্তি গাছ রয়েছে তা অক্সিজেনের এক বড় যোগানদার। কিন্তু বিজ্ঞান বলছে বিশ্বজুড়ে যত জঙ্গল রয়েছে সেখানকার সব গাছের অবদান একসঙ্গে করলে পৃথিবী সাকুল্যে পাচ্ছে মোট অক্সিজেনের ২৮ শতাংশ।

এত গাছ মিলিয়ে যোগান মাত্র ২৮ শতাংশ অক্সিজেন? একটু অবাক লাগলেও এটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। তাহলে বাকি অক্সিজেন আসছে কোথা থেকে? কিছু তো বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা গাছ থেকে। কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি অক্সিজেনের যোগান দিচ্ছে সামুদ্রিক গাছ।

সমুদ্রের জলের তলায় এক অনন্ত জঙ্গলের অবস্থান। সেখানে রয়েছে অগুন্তি গাছপালা। সমুদ্রের তলার প্ল্যাঙ্কটন প্রচুর অক্সিজেনের যোগান দিচ্ছে। পৃথিবীর মোট অক্সিজেনের যোগানের অর্ধেকেরও বেশি আসছে এই সমুদ্রের তলার গাছপালার জগত থেকে।

এদের মানুষ দেখতে পান না ঠিকই, কিন্তু মানুষ থেকে শুরু করে এই জীবজগতকে বাঁচিয়ে রাখার অক্সিজেনটা সেখান থেকেই নিত্যদিন ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। সমুদ্রের এও এক বিশাল অবদান মানুষ সহ প্রাণিজগতকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে।

যা সমুদ্রের গাছপালা অলক্ষ্যে থেকেই করে চলেছে চিরকাল। জীবজগতকে বাঁচিয়ে রাখার দায়িত্ব পালন করে চলেছে মানুষের চোখের অন্তরালে থেকেই। জলের তলার গাছদের মানুষ দেখতে পান না, কিন্তু তাদের অবদান অনস্বীকার্য।

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026