SciTech

পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়, অনেকে যা জানেন তা কিন্তু ভুল

অনেকের ধারনা আছে পৃথিবীর ফুসফুস হল অ্যামাজনের গহন অরণ্য। কারণ এই জঙ্গল বিশ্বকে ২০ শতাংশ অক্সিজেন দেয়। পৃথিবীর ফুসফুস কিন্তু একেবারেই আলাদা।

অ্যামাজন রেন ফরেস্ট। যার সবুজ বনানীর কূলকিনারা পাওয়া যায়না। কত যে গাছ আছে তার সংখ্যা অনুমান করাও দুঃসাধ্য। এত গাছ যখন তখন তো অঢেল অক্সিজেনও পাওয়া যাবে।

তাই অনেকেই মনে করেন অ্যামাজন অরণ্য হল বিশ্বের ফুসফুস। কারণ এই অরণ্য বিশ্বের ২০ শতাংশ অক্সিজেনের যোগান দিচ্ছে। এ তথ্য সঠিকও।

কিন্তু আরও একটি দিক রয়েছে এই অরণ্যের। এই বিপুল সবুজ প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডও দিয়ে চলেছে বিশ্বকে।

ফলে যত অক্সিজেন এই অরণ্য বিশ্বকে দেয়, প্রায় সমপরিমাণ কার্বন ডাই অক্সাইডও ছাড়ে বাতাসে। ফলে কোথাও গিয়ে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড প্রদানের পরিমাণ মিলে যাচ্ছে।

অ্যামাজন রেন ফরেস্ট তাই বিশ্বের ফুসফুস নয়। তাহলে বিশ্বের ফুসফুস কি? কোথা থেকে আসছে এত অক্সিজেন? বিশ্বের ফুসফুস কিন্তু লুকিয়ে আছে জলের তলায়।

বিশ্বজুড়ে প্রাণিজগৎ যে অক্সিজেনের ভরসায় বেঁচে রয়েছে তার নিরলস যোগান দিয়ে চলেছে সমুদ্রের নিচের গাছপালা। মহাসাগর, সাগর মিলিয়ে যে বিপুল জলরাশি এবং সেই জলরাশির তলদেশে যে বিপুল পরিমাণ গাছগাছালি রয়েছে তারা বিপুল পরিমাণে অক্সিজেন নির্গত করছে।

সেই অক্সিজেনই বিশ্বকে অক্সিজেনের যোগান দিয়ে বাঁচিয়ে রেখেছে। তাই বিশ্বের ফুসফুস হল সমুদ্রের তলার গাছ। সেই অগুন্তি গাছের ভিড়ই বাঁচাচ্ছে প্রাণিজগতকে। এ গাছদের দেখা যায়না ঠিকই, তবে বিশ্ববাসী এই সমুদ্রের তলার উদ্ভিদ জগতের কাছে অবশ্যই ঋণী।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026