SciTech

পৃথিবীতে এত জল থাকতেও কেন জল নষ্ট করতে মানা করা হয়, রয়েছে বিশেষ কারণ

পৃথিবীর অধিকাংশটাই তো জলে ভরা। স্থলভাগ আর কতটুকু? তবু জল বাঁচানোর জন্য এত প্রচার করা হয় কেন? অবশ্যই এক বিশেষ কারণ রয়েছে।

পৃথিবীতে মহাসমুদ্র, সমুদ্র, খাঁড়ি, নদী, হ্রদ, দিঘি, পুকুর এবং এমন নানাভাবে ভরে আছে জল। তবু বিশ্বজুড়েই জল এক বড় চিন্তার কারণ। জল বাঁচাতে সর্বত্র প্রচার করা হয়। শৈশব থেকে শেখানো হয় জল বাঁচানো দরকার। এর পিছনে রয়েছে বিশেষ কারণ।

মানুষের কাজে লাগে এমন জল কিন্তু সমুদ্রের জল নয়। কারণ সেই জলই পরিস্কার জল যাতে প্রতি লিটারে ১ হাজার মিলিগ্রামের চেয়ে কম দ্রবীভূত পদার্থ থাকে।

সেক্ষেত্রে সমুদ্রের জল কখনওই কাজে লাগার মত নয়। কারণ তাতে নুনের মাত্রা এর চেয়ে বেশি থাকে। ফলে সহজ কথায় মিষ্টি জলের ওপর ভরসা করতে হয় মানুষকে।

তেমন জল পৃথিবীতে রয়েছে মাত্র ৩ শতাংশ। পুরো যে জল দেখা যায় তার মাত্র ৩ শতাংশই মিষ্টি জল। যা মানুষের ব্যবহারের যোগ্য।

এই ৩ শতাংশ জল থাকে নদী, হ্রদ, দিঘি, পুকুরের জলে। এছাড়া থাকে হিমবাহের বরফে। এবার এই ৩ শতাংশও মানুষ ব্যবহার করতে পারেনা। কারণ এই ৩ শতাংশের মধ্যে মাত্র ১ শতাংশই পানযোগ্য জল। যা জলের আকারে রয়েছে। বাকিটা রয়েছে বরফের আকারে।

সুমেরু ও কুমেরু অঞ্চলে যে জমাট বরফ রয়েছে তার মধ্যেই রয়েছে বাকি ২ শতাংশ জল। যা ব্যবহার করা সম্ভব নয়। ফলে সব শেষে পড়ে রইল মাত্র ১ শতাংশ জল যা মানুষ পান করতে পারেন। আর সেটাই বিশ্বের ৮০০ কোটি মানুষের একমাত্র ভরসা। ঠিক এই কারণেই জল বাঁচানো জরুরি।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026