পৃথিবীর রাত ও দিনকে আলাদা করা রেখা, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @NASA's Marshall Space Flight Center
পৃথিবীর যে অংশের ওপর সূর্যের আলো পড়ে সেখানে দিন। বাকি অংশে রাত। এটা তো স্কুলের ছোট ছোট পড়ুয়ারাও জানে। মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে কিন্তু এই দিন থাকা অংশ ও রাত থাকা অংশকে দেখা যায়। দেখা যায় দিন শেষ হয়ে রাত হয়ে যাচ্ছে পৃথিবীর একটি অংশে।
এই দিন ও রাতকে ভাগ করে একটি লাইন। অর্থাৎ একটি লাইনের মত অংশ ধরে দিন ও রাত আলাদা হয়। প্রসঙ্গত বলে রাখা ভাল যে অনেকেই মনে করেন যে পৃথিবীর অর্ধেক অংশ দিন ও অর্ধেক অংশ রাত। বাস্তবে কিন্তু তা হয়না।
সূর্যের আলো পৃথিবীর ওপর এমন তির্যক ভাবে এসে পড়ে যে দিন থাকা পৃথিবীর অংশ বড় হয়। রাত থাকা পৃথিবীর অংশ ছোট হয়। আবার যে লাইন দিন ও রাতকে আলাদা করে সেটিও সময়ের সঙ্গে সঙ্গে ও ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে।
এখন প্রশ্ন হল রাত ও দিনকে আলাদা করা যে কাল্পনিক লাইন রয়েছে তাকে কি বলা হয়? এর উত্তর হল টার্মিনেটর। পৃথিবী বিখ্যাত সিনেমা টার্মিনেটরের কথা মনে করিয়ে দেয় এই লাইনের নাম।
তবে এর নাম কেবল টার্মিনেটরই নয়। এর আরও নাম রয়েছে। যেমন এই লাইনটিকে গ্রে লাইনও বলা হয়। আবার একে টুইলাইট জোন বলে ডাকা হয়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…