SciTech

সন্ধে নামলেই মহাকাশে দেখা যাবে ঠান্ডা চাঁদ

সন্ধে নামার অপেক্ষা। তারপরই আকাশে দেখা যাবে ঠান্ডা চাঁদ। বছরের একমাত্র ঠান্ডা চাঁদ দেখার জন্য একটা বাড়তি দিন পেয়ে গেলেন সকলে।

মঙ্গলবার ছিল পূর্ণিমা। এই ইংরাজি বছরের শেষ পূর্ণিমা। ওদিনই আকাশে দেখা দিয়েছিল ঠান্ডা চাঁদ। তবে মঙ্গলবারই নয়, বুধবার সন্ধে নামলেও এই ঠান্ডা চাঁদের আরও একবার দর্শন পাওয়া যাবে। বুধবার সন্ধে ৬টায় উজ্জ্বল এই চাঁদের দেখা মিলবে। যাকে বলা হয় ঠান্ডা চাঁদ।

বছরে সাধারণত একবারই এই ঠান্ডা চাঁদের দেখা মেলে। আর সেটা হয় ডিসেম্বরে। ডিসেম্বরের পূর্ণিমার চাঁদকে বলা হয় ঠান্ডা চাঁদ বা কোল্ড মুন। কেন বলা হয়?

উত্তর গোলার্ধে এখন শীতকাল। ডিসেম্বরে যে পূর্ণিমা হয় তা হয় ঠান্ডায়। তাই একে কোল্ড মুন বলা হয়ে থাকে। আবার এই চাঁদকে সবচেয়ে বড় রাতের পূর্ণিমাও বলা হয়।

এর কারণ হল উত্তর গোলার্ধে শীতকাল মানে হল এই সময় দিন ছোট এবং রাত বড়। রাত বড় হওয়ায় দীর্ঘ সময় রাত থাকে। দ্রুত সন্ধে হয়। ভোর হতে দেরি হয়।

তাই অনেক বেশি সময় ধরে অন্ধকার আকাশে ঝলমল করে পূর্ণিমার চাঁদ। সেজন্য এই চাঁদকে সবচেয়ে বড় রাতের পূর্ণিমার চাঁদ বলা হয়।

খালি চোখেই বুধবার সন্ধে নামার পর এই ঠান্ডা চাঁদের দেখা মিলবে আকাশে। ঠান্ডা চাঁদ মানে পূর্ণিমারই চাঁদ। তবে তা ওঠে ডিসেম্বরে। প্রতিমাসে সাধারণভাবে একটিই পূর্ণিমা হয়। ডিসেম্বরের পূর্ণিমার চাঁদকে উত্তর গোলার্ধে ঠান্ডা চাঁদ বলে ডাকা হয়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026