SciTech

সূর্যের ভেল্কিতে সেদিন মাঝরাতে গান গেয়ে উঠেছিল পাখিরা

সে প্রায় ১৬০ বছর আগের কথা। তবে সেদিন যা হয়েছিল তা এখনও বিজ্ঞানীদের ভাবায়। সেদিন রাতে সূর্যের ভেল্কিতে মাঝরাতেও গান গেয়ে উঠেছিল পাখির দল।

সূর্যের কৃপায় এই পৃথিবী আজও ধাবমান। মানবসভ্যতা নিশ্চিন্ত। কিন্তু সেই সূর্যই মাঝেমধ্যে এমন সব কাণ্ডকারখানা করেছে যা বিজ্ঞানীদেরও হতবাক করে দেয়। যার একটি এখনও বিজ্ঞানীদের কাছে ক্যারিংটন ইভেন্ট নামে বইয়ের পাতায় উজ্জ্বল হয়ে রয়ে গেছে। আর যা আজও ভাবিয়ে চলেছে বিজ্ঞানীদের।

সালটা ১৮৬৯। ভারতে তখন ব্রিটিশের আধিপত্য। সে সময় একদিন মধ্যরাতে পৃথিবীর একটি অংশে এক কাণ্ড ঘটে গেল। মাঝরাতের ঘুটঘুটে অন্ধকারে কাঁচা ঘুম ভেঙেই উঠে পড়লেন মানুষজন।

এই মাঝরাতে এত পাখি ডাকছে কেন? পাখিদের তো ভোরে গান গাওয়ার কথা। এই মাঝরাতে কেন। অনেকেই তা দেখতে ঘুম থেকে উঠে পড়েন। আর তারপর যা দেখেন তা তাঁদের অনেকের চক্ষু স্থির করে দেয়।

দেখা যায় আকাশে আলোর ছটা। যেন সকাল হয়ে গেছে। কিছুক্ষণের এই সূর্যের ঝলক সেদিন অনেক মেশিন নষ্ট করে দিয়েছিল। যার মধ্যে ছিল সে সময় অন্যতম যোগাযোগ মাধ্যম টেলিগ্রাফ মেশিন। বিশ্বে একটা বড় অংশে একের পর এক টেলিগ্রাফ মেশিন নষ্ট হয়ে গিয়েছিল কেবল সূর্যের তাণ্ডবে।

পৃথিবীর বুকে যে ৪টি সৌর ঝড় সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পেরেছে, তার একটি হয়েছিল সেদিন। সূর্যের সেই সৌর ঝড় সেদিন মাঝরাতেও আলোয় ভরে দিয়েছিল আকাশকে।

সেই দৃশ্য দেখতে অবাক করা হলেও আদপে ছিল ভয়ংকর। সৌর ঝড়ের প্রভাব সেদিন আছড়ে পড়েছিল অত দূর থেকে এই পৃথিবীর বুকে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026