SciTech

হিমালয়ের তলায় মিলল মহাসমুদ্রের সন্ধান, এই আবিষ্কারে লুকিয়ে অনেক উত্তর

হিমালয় পর্বতমালার ধারেকাছের মধ্যে কোনও মহাসমুদ্রের চিহ্ন মাত্র নেই। কিন্তু বিজ্ঞানীরা হিমালয়ের তলায় এক মহাসমুদ্রের খোঁজ পেলেন।

পৃথিবীর বুকে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি, জীবনের আগমন, পৃথিবীর পরিবর্তনের ইতিহাস এবং এমন অনেক তথ্যের সঠিক উত্তর দেওয়ার সুযোগ হাতে পেলেন বিজ্ঞানীরা। ভারতীয় বিজ্ঞানীদের হাত ধরে এক মহান আবিষ্কার এবার এসব প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

ভারতের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সস এবং জাপানের নিগাতা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কুমায়ুন হিমালয়ের বিভিন্ন অংশে খোঁজ চালাচ্ছিলেন। গঙ্গোত্রী হিমবাহ পর্যন্ত অংশ জুড়ে গবেষকেরা হিমালয়ের পাথরের তলায় লুকিয়ে থাকা সত্যের সন্ধানে রাতদিন এক করছিলেন। আর সেই লড়াইয়ের ফলও পেলেন তাঁরা।

হিমালয়ের এই অংশজুড়ে খোঁজ চালিয়ে গবেষকেরা হিমালয়ের তলায় এমন কিছু ধাতু ও পাথরের সন্ধান পেয়েছেন যা মহাসমুদ্রের তলায় ছিল আনুমানিক ৬০ কোটি বছর আগে।

পৃথিবী ৭০ থেকে ৫০ কোটি বছর আগে একটি পুরু বরফের চাদরে ঢাকা জায়গা ছিল। সেখানে এই মহাসমুদ্রের অবস্থান ও তারপর জীবনের শুরু কীভাবে হল তার উত্তর এই হিমালয়ের নিচে পাওয়া মহাসমুদ্রের পাথর ও ধাতু থেকে খুঁজে বার করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

এই আবিষ্কার এক এমন আবিষ্কার যা পৃথিবীর পরিবর্তনের ইতিহাস বদলে দিতে পারে। খোঁজ দিতে পারে অনেক নতুন সত্যের। যা হয়তো এখনও অনুমানের ওপর নির্ভরশীল। তাই হিমালয়ের তলায় এক মহাসমুদ্রের সন্ধানে বিজ্ঞানী মহল উচ্ছ্বসিত।

কোটি কোটি বছর আগের মহাসমুদ্র সম্বন্ধে বিজ্ঞানীদের হাতে তেমন তথ্য এখনও নেই। এই আবিষ্কার সেই তথ্যের ভাণ্ডারকে অনেকটা সমৃদ্ধ করতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026