Sports

আইপিএলের ফাঁকে কী তবে প্রেমে মেজেছেন নাতাশা-ব্রাভো?

অতীতে রূপোলী পর্দার তারকা নীনা গুপ্তার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট মহাতারকা ভিভ রিচার্ডসের সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। নীনা আর ভিভের রসায়ন একসময় তোলপাড় ফেলে দিয়েছিল দেশের সংবাদমাধ্যমে। লোকের মুখে মুখে ঘুরত সেই সম্পর্কের মাখোমাখো কাহিনি। সেই রসায়নই কি ফের ফিরিয়ে আনতে চলেছেন সুপার মডেল তথা প্রাক্তন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড নাতাশা সুরি ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তারকা ডোয়েন ব্রাভো? লাখ টাকার এই প্রশ্নই এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে পাপারাৎজিদের মনে। আর প্রশ্নটা তুলে দিয়েছেন খোদ নাতাশাই।

সম্প্রতি ইন্সটাগ্রাম পেজে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অলরাউন্ডার ব্রাভোর সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করেছেন নাতাশা। ছবির ক্যাপশনে আইপিএলে চেন্নাই সুপার কিংসের এই মহারথীকে আগামী ম্যাচের জন্য ‘অল দ্যা বেস্ট’ জানিয়েছেন নাতাশা। প্রতিটি ম্যাচে ব্রাভোকে জ্বলে ওঠার পরামর্শও দিয়েছেন সুন্দরী মডেল। নাতাশার সেই মিষ্টি শুভেচ্ছায় গলে জল হয়ে গেছেন ব্রাভোও। কিছুদিন আগেই প্রেমিকা পেশায় মডেল রেগিনা রামজিতের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তাঁর। বিচ্ছেদের শোক ভুলে এখন চুটিয়ে আইপিএলে মন দিয়েছেন তিনি। তবে আইপিএল সফরের ফাঁকে নাতাশার সঙ্গে কফি শপে বেশ কয়েকবার দেখা গেছে ব্রাভোকে। ব্রাভোকে উৎসাহ জোগাতে সম্প্রতি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই দলের একটি ম্যাচে হাজিরও হন নাতাশা। গ্যালারি থেকে ব্রাভোকে ভাল খেলার জন্য উৎসাহ জোগান তিনি। পাল্টা বলিউড সুন্দরী নাতাশাকে ইন্সটাগ্রামে ধন্যবাদ জানিয়েছেন ব্রাভো। এইসব দেখেশুনে দুয়ে দুয়ে চার করে ‘ডাল মে কুছ কালা হ্যায়’-র গন্ধই পাচ্ছে দেশের মিডিয়া।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026