National

রাবণ দহনের পরম্পরা মেনে দেশ জুড়ে পালিত দশেরা

পশ্চিমবঙ্গে যখন বিজয়াদশমীর প্রণাম, কোলাকুলি, মিষ্টিমুখ, শুভেচ্ছা বিনিময় চলছে, তখন দেশের বাকি অংশে চলছে দশেরা পালন। বিকেল নামার অপেক্ষা। তারপরই দেশের বিভিন্ন প্রান্তে রাবণ দহন শুরু হয়ে যায়। এটাই পরম্পরা। এটাই দশেরার মূল আকর্ষণ। এদিনই রাবণকে বধ করেন শ্রীরামচন্দ্র। রাবণবধের সেই মুহুর্তকে প্রতি বছর দশেরা হিসাবে পালন করে থাকেন ভারতবাসী।

এদিন পাটনা, মহীশূর, দিল্লি, মুম্বই, আজমের, লখনউ, জয়পুর থেকে শুরু করে দেশের প্রতিটি কোণায় দশেরা পালিত হয়েছে ঐতিহ্য মেনেই। রাম সেজে ছোঁড়া তির গিয়ে লেগেছে কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ এবং সবশেষে দশাননের অতিকায় পুতুলে। আর তাতেই হয়েছে প্রতীকী রাবণবধ। আতসবাজি ও অন্যান্য দাহ্য বস্তু জ্বলে উঠেছে দাউদাউ করে। দর্শকদের বিশাল ভিড় উল্লাসে চেঁচিয়ে উঠেছে জয় সিয়ারাম, জয় সিয়ারাম! সে ধ্বনি গুঞ্জরিত হয়েছে বিশাল ময়দান চত্বর জুড়ে।

দশেরা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির দ্বারকায় রাবণ দহনে অংশ নেন প্রধানমন্ত্রী। বক্তৃতা দেন। খারাপ অভ্যাস ত্যাগের মধ্যে দিয়ে সুন্দর ভারত গড়ার জন্য আহ্বান জানান। দেখেন রামলীলা। যেখানে রাবণকে বধ করার সেই মুহুর্তকে অভিনয়ের মধ্যে দিয়ে তুলে ধরেন শিল্পীরা। তারপর প্রতীকী তির ছুঁড়ে রাবণ দহন করেন প্রধানমন্ত্রী। অগণিত দর্শক সেই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখেন। এদিন দিল্লিতেই অন্য এক রাবণ দহন অনুষ্ঠানে হাজির হন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তেই বিশাল মাঠ জুড়ে রাবণের পুতুল সন্ধের মুখে দাউ দাউ করে জ্বলে উঠেছে। আতসবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ জ্বলতে শুরু করে। এ হল অশুভের ওপর শুভের জয়। ভারতের পরম্পরা মেনে আজও এই রাবণ দহন অম্লান। নিজের ঐতিহ্য ধরে রেখে ভারতবাসী এখনও এই দিনটাতে মেতে ওঠেন দশেরা পালনে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026