Let’s Go

দুর্যোধনের নামেও রয়েছে মন্দির, কি আছে সেই মন্দিরে

মহাভারতের অন্যতম কুখ্যাত চরিত্র দুর্যোধন। এ মহাকাব্যের মূল খলনায়কটিই তিনি। কিন্তু তাঁর নামেই এ দেশে রয়েছে একটি মন্দির।

মহাভারতে দুর্যোধন এমন এক চরিত্র যাঁকে কেউই পছন্দ করেননা। মহাভারতের মুখ্য খলনায়ক হলেন তিনি। সেই দুর্যোধনের নামে কিন্তু এই ভারতেই রয়েছে একটি মন্দির।

মালান্দা দুর্যোধন মন্দিরটি সাজানো হলেও সেখানে কোনও গর্ভগৃহ নেই। নেই কোনও বিগ্রহ। আছে একটি বিশাল চাতাল। সেখানেই ভক্তরা গিয়ে ধ্যান করতে পারেন।

তবে মন্দিরের এক পুরোহিত আছেন। যিনি একটি বিশেষ জনজাতির মানুষ হন। কিন্তু দুর্যোধনের মত একজনের নামে মন্দির কীভাবে তৈরি হতে পারে? এর পিছনে রয়েছে এক কথিত কাহিনি।

কেরালার কোল্লাম-এ পৌঁছতে পারলে এই মন্দির দেখা যায়। কথিত আছে পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিলেন, তখন তাঁদের খুঁজতে দুর্যোধন বিভিন্ন জায়গায় পৌঁছন। সেভাবেই তিনি কেরালার এই স্থানে এসে পৌঁছন।

দুর্যোধনের মন্দির, ছবি – সৌজন্যে – ফেসবুক – @PoruvazhyPeruviruthyMalanadaTemple

তখন দুর্যোধন প্রবল তৃষ্ণার্ত। সেইসময় তাঁর তৃষ্ণা মেটান কুরুভা জনজাতির এক মহিলা। তিনি দুর্যোধনকে জল পান করান। দুর্যোধন কোনও জাতিভেদ, বর্ণভেদ মানতেন না। তাই তথাকথিত নিম্ন জাতি হিসাবে পরিচিত কুরুভাদের আতিথেয়তা তিনি গ্রহণ করেন।

কুরুভা মানুষজন দুর্যোধনের থাকার ও খাওয়ার বন্দোবস্ত করেন। এই আতিথেয়তায় খুশি হয়ে দুর্যোধন তাঁদের একটি জমি দান করেছিলেন। সেই জমিতেই তৈরি হয়েছে এই মন্দির বলে কথিত।

দুর্যোধনের মন্দির, ছবি – সৌজন্যে – ফেসবুক – @PoruvazhyPeruviruthyMalanadaTemple

এখনও এই দুর্যোধন মন্দির দেখতে বহু মানুষ এখানে হাজির হন। বিগ্রহ নেই ঠিকই, কিন্তু মন্দির দর্শনটা তো হয়। মন্দিরে ধ্যান করার চাতালেও গিয়ে কিছুটা সময় কাটান অনেকে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026