Durga Pujo

বৃহন্নলাদের পুজোয় মা দুর্গার একদম অন্য রূপ, হয়না ভাসান

৬ বছরে পা দিল বৃহন্নলাদের দুর্গা পুজো। যা ধুমধামের সঙ্গে হয় গরিমা গৃহে। এই পুজোয় মা দুর্গার রূপ একদম অন্যরকম। এ পুজোয় মূর্তি ভাসানও হয়না।

বৃহন্নলাদের সমাজের মূল স্রোতে মিশে যাওয়ার এক বড় উদাহরণ তাঁদের ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন। নিষ্ঠায় কোনও খামতি নেই। পুজো হয় যাবতীয় রীতি মেনে। বৃহন্নলাদের নিশ্চিন্ত আশ্রয় কলকাতার গরিমা গৃহে এই পুজোর আয়োজন ৬ বছরে পা দিল। এই পুজোর বেশ কয়েকটি মৌলিক দিক রয়েছে। যার একটি মা দুর্গার রূপে স্পষ্ট।

এখানে মা দুর্গা অর্ধনারীশ্বর রূপে পূজিতা হন। এই অর্ধনারীশ্বর কেন? তার উত্তরে উদ্যোক্তারা জানাচ্ছেন, মা দুর্গার সঙ্গে মহাদেব অবিচ্ছেদ্য। কিন্তু দুর্গাপুজোয় মহাদেবকেই বড় ব্রাত্য মনে হয়। তাঁর একটি ছোট ছবি বা মূর্তি রাখা হয় ঠিকই, কিন্তু তা দুর্গার সঙ্গে মিশে থাকেনা।

কিন্তু মহাদেব ও দুর্গা অবিচ্ছেদ্য। তাই উদ্যোক্তারা অর্ধনারীশ্বর রূপে দুর্গাকে পুজো করেন। এছাড়া তাঁরা মনে করেন মহাদেব ও মা দুর্গার মিলিত শক্তিকে এখানে পুজো করা হয়।

এই পুজোর আরও একটি মৌলিক দিক হল বিজয়ার পর এই মূর্তি বৃহন্নলারা ভাসান দেন না। বরং তা একপাশে সযত্নে রাখা থাকে বছরভর।

মা দুর্গাকে ভাসান দেওয়ার মধ্যে তাঁরা এক বিচ্ছেদ দেখতে পান। এ বিচ্ছেদ বড় বেদনার তাঁদের কাছে। তাই পুজোর উদ্যোক্তারা মা-কে ভাসান না দিয়ে তাঁদের কাছেই রেখে দেন।

বৃহন্নলারা মনে করেন যদিও তাঁদের সমাজের মূল স্রোতে ফেরানোর চেষ্টা চলছে, তবু বৃহত্তর অর্থে তাঁরা সমাজের মূল স্রোত থেকে এখনও বিচ্ছিন্ন। সমাজের মূল স্রোত থেকে বিচ্ছেদের যন্ত্রণা তাঁদের রয়েছে। তার ওপর মায়ের সঙ্গে বিচ্ছেদের কষ্ট তাঁরা সহ্য করতে পারবেননা। তাই তাঁরা সারাবছর মা দুর্গাকে তাঁদের কাছেই রেখে দেন।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026